মঙ্গলবার, ২ জুন, ২০২৬, ঢাকা

নরসিংদীতে পুকুর পাড়ে মিলল ইজিবাইকসহ চালকের লাশ, গাড়ির ৪ ব্যাটারি গায়েব

জেলা প্রতিনিধি, নরসিংদী
প্রকাশিত: ০২ জুন ২০২৬, ০৮:০৪ পিএম

শেয়ার করুন:

নরসিংদীতে পুকুর পাড়ে মিলল ইজিবাইকসহ চালকের লাশ, গাড়ির ৪ ব্যাটারি গায়েব

নরসিংদীর একটি পুকুর থেকে ফাহিম মিয়া (১৭) নামে এক ইজিবাইক চালকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

মঙ্গলবার (২ জুন) দুপুরে সদর উপজেলার মধ্য-শিলমান্দী এলাকার জোড়া ঈদগাহ মাঠের পাশের একটি পুকুরপাড় থেকে মরদেহটি উদ্ধার করা হয়।


বিজ্ঞাপন


ফাহিম মধ্য-শিলমান্দী এলাকার বাসচালক রুহুল আমিনের ছেলে এবং পেশায় ইজিবাইক চালক।

পুলিশ ও স্থানীয়রা জানান, গতকাল সোমবার বিকেলে ইজিবাইক নিয়ে বাড়ি থেকে বের হয় ফাহিম। পরে রাত ৮টার দিকে তার বাবার সঙ্গে সবশেষ কথা হলে ফাহিম জানিয়েছিল কিছু লোক তার পিছু নিয়েছে। পরে তার বাবা প্রতিবেশীদের নিয়ে ফাহিমকে খুঁজতে বের হন। সারা রাত খোঁজেও সন্ধান মেলেনি ফাহিমের। আজ মঙ্গলবার সকালে বাড়ির পাশের একটি পুকুর পাড়ে তার মরদেহ পরে থাকতে দেখেন স্থানীয়রা। পরে পুলিশে খবর দিলে মরদেহটি উদ্ধার করে পুলিশ। অন্যদিকে ঘটনাস্থলের পাশেই ফাহিমের ইজিবাইকটি পাওয়া যায়। তবে ইজিবাইকে থাকা ৪টি ব্যাটারি নিয়ে গেছে দুর্বৃত্তরা।

নরসিংদী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ আর এম আল মামুন জানান, সকালে ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলের পুকুর পাড় থেকে মরদেহটি উদ্ধার করা হয়। মরদেহটির মাথার অংশ পানিতে আর পায়ের অংশ পাড়ে ছিল। ময়নাতদন্তের জন্য মরদেহটি সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে মরদেহটির গলার পাশে ধারালো অস্ত্র দিয়ে আঘাতের চিহ্ন পাওয়া গেছে। ইজিবাইকটি পাওয়া গেলেও ইজিবাইকে থাকা ব্যাটারি পাওয়া যায়নি। পরবর্তী আইনি প্রক্রিয়া চলমান।

প্রতিনিধি/এসএস

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর