মঙ্গলবার, ৯ জুন, ২০২৬, ঢাকা

ঝালকাঠি জেলা ছাত্রলীগ সভাপতি গ্রেফতার

জেলা প্রতিনিধি, ঝালকাঠি
প্রকাশিত: ০২ জুন ২০২৬, ০৫:৩৫ পিএম

শেয়ার করুন:

ঝালকাঠি জেলা ছাত্রলীগ সভাপতি গ্রেফতার
ঝালকাঠি জেলা ছাত্রলীগের সভাপতি আব্দুল্লাহ আল মাসুদ মধু।

ঝালকাঠি জেলা ছাত্রলীগের সভাপতি আব্দুল্লাহ আল মাসুদ মধুকে রাজধানী ঢাকা থেকে গ্রেফতার করেছে পুলিশ।

সোমবার (১ জুন) মাগরিবের নামাজের পর রাজধানীর ধানমন্ডি এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।


বিজ্ঞাপন


মঙ্গলবার (২ জুন)  বিকেলে বিষয়টি নিশ্চিত করেন ঝালকাঠি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদ হাসান।

আব্দুল্লাহ আল মাসুদ মধু ঝালকাঠি শহরের পূর্ব চাঁদকাঠি এলাকার বাসিন্দা। তিনি আব্দুল মন্নানের ছেলে। ২০২১ সালের ৩০ অক্টোবর ঝালকাঠি জেলা ছাত্রলীগের সভাপতির দায়িত্ব পান তিনি।

২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকে তিনি আত্মগোপনে ছিলেন বলে জানিয়েছে পুলিশ।

ঝালকাঠি সদর থানার ওসি মাহমুদ হাসান বলেন, ধানমন্ডি থানার একটি মামলায় আব্দুল্লাহ আল মাসুদ মধুকে গ্রেফতার করা হয়েছে। তার বিরুদ্ধে ঝালকাঠিতেও একাধিক মামলা রয়েছে। তিনি আরও জানান, প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে তাকে ঝালকাঠিতে আনা হবে।


বিজ্ঞাপন


প্রতিনিধি/এসএস

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর