মঙ্গলবার, ২ জুন, ২০২৬, ঢাকা

গাইবান্ধায় গাছের ডালে ঝুলছিল এক ব্যক্তির মরদেহ

জেলা প্রতিনিধি, গাইবান্ধা
প্রকাশিত: ০২ জুন ২০২৬, ০৩:৪২ পিএম

শেয়ার করুন:

গাইবান্ধায় গাছের ডালে ঝুলছিল এক ব্যক্তির মরদেহ

গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলায় একটি গাছের ডাল থেকে আব্দুর রশিদ মিয়া (৪৮) নামের এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

মঙ্গলবার (২ জুন) দুপুর ১২টার দিকে উপজেলার হরিরামপুর ইউনিয়নের রামপুরা (দক্ষিণপাড়া) গ্রামে গাছ তার মরদেহ উদ্ধার করা হয়।


বিজ্ঞাপন


নিহত আব্দুর রশিদ মিয়া রামপুরা (দক্ষিণপাড়া) গ্রামের মোজল মিয়ার ছেলে।

স্বজনরা জানায়, আব্দুর রশিদ মিয়া মানসিক ভারসাম্যহীন ছিলেন। এরই মধ্যে সে নিখোঁজ হয়। খোঁজাখুঁজির এক পর্যায়ে বাড়ির পাশের একটি গাছের ডালে ফাঁস লাগানো অবস্থায় তার মরদেহ ঝুলতে দেখা যায়। খবর পেয়ে মরদেহটি উদ্ধার করে পুলিশ।

এ ঘটনার সত্যতা নিশ্চিত করে হরিরামপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আজাহারুল ইসলাম বিপ্লব বলেন, আব্দুর রশিদ মিয়া মানসিক প্রতিবন্ধী ছিলেন। মঙ্গলবার সকালে তার মৃতদেহ ঝুলন্ত অবস্থায় পাওয়া গেছে।

এ বিষয়ে গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাম্মেল হক বলেন, স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে ঘটনা স্থল থেকে রশিদ মিয়া নামের এক ব্যক্তির ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়। তার মৃত্যুর কারণ খতিয়ে দেখা হচ্ছে।


বিজ্ঞাপন


প্রতিনিধি/এসএস

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর