মঙ্গলবার, ২ জুন, ২০২৬, ঢাকা

গাংনীতে ‘চুরি করতে এসে গণপিটুনি’তে নিহত ১

জেলা প্রতিনিধি, মেহেরপুর
প্রকাশিত: ০২ জুন ২০২৬, ০৩:৪১ পিএম

শেয়ার করুন:

S
ছবিতে উদ্ধারকৃত মরদেহ ঘিরে জনতার ভিড়। ইনসেটে মরদেহ

মেহেরপুরের গাংনী উপজেলার বামন্দী এলাকায় ‘চুরি করতে এসে গণপিটুনি’তে এক ব্যক্তি নিহত হয়েছেন। মঙ্গলবার (২ জুন) ভোরের দিকে মেসার্স জামান ফিলিং স্টেশনের বিপরীতে সড়কের পাশ থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ।

তবে নিহত ব্যক্তির নাম-পরিচয় জানা যায়নি। পুলিশ তার নাম-পরিচয় জানার চেষ্টা করছে। 


বিজ্ঞাপন


স্থানীয় সূত্রে জানা যায়, ভোর আনুমানিক ৫টার দিকে অজ্ঞাত ওই ব্যক্তিসহ চোর চক্রের পাঁচ সদস্যের একটি দল বামন্দী বাজারের খোকন এন্টারপ্রাইজের দোকানের তালা ভেঙে টায়ার চুরির উদ্দেশে প্রবেশ করে। দোকান মালিকের ছোট ভাই তুষার হোসেন বিষয়টি টের পেয়ে চিৎকার শুরু করলে স্থানীয় লোকজন ঘটনাস্থলে ছুটে আসে।

22

এসময় দোকানের সামনে রাখা নীল রঙের একটি পিকআপে তিন জোড়া টায়ার তুলে নিয়ে চক্রের চার সদস্য পালিয়ে যেতে সক্ষম হয়। তবে স্থানীয় জনতার হাতে একজন আটক হন। পরে উত্তেজিত জনতার গণপিটুনিতে তিনি ঘটনাস্থলেই মারা গেছেন বলে ধারণা করা হচ্ছে।

খোকন এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী হাসানুজ্জামান বাদল হোসেনের ছোট ভাই তুষার হোসেন জানান, ‘আমি রাতে দোকানের ভেতরে ঘুমিয়ে ছিলাম। ভোর আনুমানিক ৫টার দিকে হঠাৎ করে আমার ঘুম ভেঙে যায়। পরে সিসিটিভি ক্যামেরায় দেখতে পাই দোকানের সামনে একটি নীল রঙের পিকআপ ভ্যানে টায়ার তোলা হচ্ছে। আমি চিৎকার শুরু করলে স্থানীয় লোকজন এগিয়ে আসে। এসময় একজনকে আটক করা হয়, যিনি পরে গণপিটুনির শিকার হন।’


বিজ্ঞাপন


খবর পেয়ে গাংনী থানা পুলিশের একাধিক টিম ঘটনাস্থল পরিদর্শন করে। পুলিশ মরদেহ উদ্ধার করে পরিচয় শনাক্তের চেষ্টা চালাচ্ছে। একই সঙ্গে ঘটনার প্রকৃত কারণ উদঘাটন এবং জড়িতদের শনাক্তে তদন্ত অব্যাহত রয়েছে।

গাংনী থানা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) উত্তম কুমার দাস জানান, মরদেহের পরিচয় শনাক্ত ও ঘটনার বিস্তারিত অনুসন্ধানে পুলিশ কাজ করছে। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

এএইচ

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর