মঙ্গলবার, ২ জুন, ২০২৬, ঢাকা

খুলনায় যুবকের লাশ উদ্ধার, শরীরে আঘাতের চিহ্ন

জেলা প্রতিনিধি, খুলনা
প্রকাশিত: ০২ জুন ২০২৬, ০২:৫০ পিএম

শেয়ার করুন:

খুলনায় যুবকের লাশ উদ্ধার, শরীরে আঘাতের চিহ্ন
নিহত রাশেদ (২০)।

খুলনা মহানগরীর হরিণটানা এলাকার স্কুল ভিটা থেকে রাশেদ (২০) নামে এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ।

মঙ্গলবার (২ জুন) দুপুর ১টার দিকে তার মরদেহ উদ্ধার করা হয়। নিহত রাশেদ (২০) লবনচরা থানার কৃষ্ণনগর এলাকার বাসিন্দা। তিনি আনিসুর রহমানের ছেলে।


বিজ্ঞাপন


পুলিশ জানায়, মৃত্যুর সঠিক কারণ এখনও জানা যায়নি। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর কারণ সম্পর্কে বিস্তারিত জানা যাবে।

লবণচরা থানা অফিসার ইনচার্জ সৈয়দ মোশাররফ হোসেন বলেন, মরদেহ উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে। তার শরীরে আঘাতের চিহ্ন রয়েছে।

প্রতিনিধি/এসএস

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর