বগুড়ার কাহালুতে কাভার্ড ভ্যানের ধাক্কায় তামিম হোসেন (২০) এক যুবক নিহত হয়েছেন। এসময় আহত হয়েছেন আরেক যুবক।
মঙ্গলবার (২ জুন) বেলা ১১টার দিকে বগুড়া-নওগাঁ মহাসড়কে কাহালু উপজেলার মুরইল এলাকায় দুর্ঘটনাটি ঘটে।
বিজ্ঞাপন
নিহত তামিম হোসেন বগুড়া সদরের এরুলিয়া উত্তরপাড়া গ্রামের খোকন হোসেনের ছেলে। তিনি পেশায় রেফ্রিরেজটর মেরামতের কারিগর ছিলেন।
কাহালু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, তামিম ও শামিম নামের দুই যুবক মোটরসাইকেলযোগে কাহালু যাচ্ছিলেন। বেলা ১১টার দিকে মুরইল বাস স্ট্যান্ডের কাছে পেছন থেকে একটি কাভার্ড ভ্যান তাদেরকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই তামিম মারা যান। আহম শামিমকে স্থানীয় লোকজন উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসাপাতালে ভর্তি করে দেন।
কাহালু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম বলেন, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করেছে।
বিজ্ঞাপন
প্রতিনিধি/এসএস




