মঙ্গলবার, ২ জুন, ২০২৬, ঢাকা

দুর্বার প্রগতি সংগঠনের সভাপতি আব্দুল্লাহ, সম্পাদক আলী হায়দার 

উপজেলা প্রতিনিধি, মিরসরাই 
প্রকাশিত: ০২ জুন ২০২৬, ০৮:০৬ এএম

শেয়ার করুন:

দুর্বার প্রগতি সংগঠনের সভাপতি আব্দুল্লাহ, সম্পাদক আলী হায়দার 
দুর্বার প্রগতি সংগঠনের সভাপতি আব্দুল্লাহ, সম্পাদক আলী হায়দার 

মিরসরাইয়ের স্বেচ্ছাসেবী সমাজ উন্নয়ন সংস্থা দুর্বার প্রগতি সংগঠনের দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সম্মেলনে মোহাম্মদ আব্দুল্লাহকে সভাপতি এবং আলী হায়দার চৌধুরীকে সাধারণ সম্পাদক করে ২১ সদস্য বিশিষ্ট কমিটির অনুমোদন দেওয়া হয়েছে। 

সোমবার (১ জুন) মলিয়াইশ উচ্চ বিদ্যালয় মিলনায়তনে আয়োজিত সম্মেলনে বিদায়ী কমিটির সভাপতি রিপন কুমার দাশের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আবদুল্লাহ আল মাহমুদের সঞ্চালনায় সংগঠনের প্রতিষ্ঠাতা, কার্যকরি পরিষদের সদস্য ও সাধারণ সদস্যরা উপস্থিত ছিলেন। 


বিজ্ঞাপন


২০২৬-২০২৮ কমিটির অন্যান্যরা হলেন, সিনিয়র সহ-সভাপতি মো. বেলাল হোসেন, সহ-সভাপতি কাজী এমরান হোসেন, সহ সাধারণ সম্পাদক, নাঈমুল হাসান, সাংগঠনিক সম্পাদক আমজাদ হোসেন জিহান, সহ-সাংগঠনিক সম্পাদক সাজিদ উল্যাহ, অর্থ সম্পাদক নাজমুল হাসান চৌধুরী, সহ-অর্থ সম্পাদক মো. আলাউদ্দীন, দপ্তর সম্পাদক মেজবাহ উদ্দীন, সহ দপ্তর সম্পাদক নুরের নবী, প্রচার ও প্রকাশনা সম্পাদক ইফতেখার উদ্দিন, পাঠাগার সম্পাদক ফোরহান উদ্দীন, পরিকল্পনা ও সমাজকল্যাণ সম্পাদক আরমান হোসেন, শিক্ষা ও সাহিত্য সম্পাদক মো. ইব্রাহিম, ক্রীড়া সম্পাদক শাহ্ ইফরাত চৌধুরী, সাংস্কৃতিক সম্পাদক শিমুল মজুমদার, স্বাস্থ্য ও পরিবেশ বিষয়ক সম্পাদক মারুফ হোসেন, আইন ও তথ্য-প্রযুক্তি বিষয়ক সম্পাদক নাজমুল হাসান, কার্যকরি সদস্য আমজাদ হোসেন রুবেল ও তরিকুর রহমান বাবু।

এছাড়া ২০ সদস্য বিশিষ্ট কার্যকরি পরিষদের সহায়ক উপ পরিষদ গঠন করা হয়। উপ পরিষদের সদস্যরা হলেন শিক্ষা ও সহিত্য পরিষদের আহবায়ক শাহাদাত হোসেন ইমরান, সদস্য সচিব মিফতাহুল হাসান সাকিব, ক্রীড়া পরিষদের আহবায়ক মো. আবু সাঈদ, সদস্য সচিব হৃদয় ইসলাম, সাংস্কৃতিক পরিষদের আহবায়ক মো. আল নাহিয়ান, সদস্য সচিব ইমাম হোসেন খন্দকার, স্বাস্থ্য পরিষদের আহবায়ক সাজেদুল ইসলাম সজিব, সদস্য সচিব নাইমুল হাসান আকাশ, পাঠাগার পরিষদের আহবায়ক আছিফুল ইসলাম, সদস্য সচিব শাহরিয়ার মনির অপূর্ব, সমাজকল্যাণ পরিষদের আহবায়ক আশরাফ হোসেন, সদস্য সচিব আতিকুল ইসলাম, পরিবেশ পরিষদের আহবায়ক আবদুল্লাহ আল শাহরিয়ার, সদস্য সচিব ইমতিয়াজ হোসেন ইমন, পরিকল্পনা পরিষদের আহবায়ক সাজ্জাদ মাহমুদ, সদস্য সচিব সাজিদুর রহমান সোয়েব, দপ্তর পরিষদের আহবায়ক মেহেদি হাসান হৃদয়, সদস্য সচিব ইমাম হোসেন সাগর, আইটি পরিষদের আহবায়ক মো. ফারিহুল হাসান, সদস্য সচিব ইন্তেহা বিন এহসান।

সবশেষ কার্যকরি পরিষদ ও উপ-পরিষদ সমূহের সদস্যদের অভিষেক, দায়িত্ব গ্রহণ ও হস্তান্তর এবং শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়।


বিজ্ঞাপন


নবীন দায়িত্বপ্রাপ্ত কমিটির সদস্যরা সংগঠনের কার্যক্রমকে আরো গতিশীল করবেন এমনটাই প্রত্যাশা ব্যক্ত করেছেন। ফল উৎসবরে মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।
 
এআরএম

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর