বগুড়ার দুপচাচিয়ায় মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লেগে পলাশ হোসেন (৪০) নামে যুবদল নেতা নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও এক ব্যক্তি।
সোমবার (১ জুন) সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে দুপচাঁচিয়া উপজেলার জিয়ানগর ইউনিয়নের মর্তুজাপুর কলেজ গেটসংলগ্ন দুপচাঁচিয়া-আক্কেলপুর সড়কে এ দুর্ঘটনা ঘটে।
বিজ্ঞাপন
পলাশ হোসেন নওগাঁর বদলগাছী উপজেলার পাহাড়পুর ইউনিয়ন যুবদলের সভাপতি ছিলেন।
দুপচাঁচিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা( ওসি) তাজলিমুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, পলাশ হোসেন মোটরসাইকেল চালিয়ে দুপচাঁচিয়া থেকে বাড়ি ফিরছিলেন। পথে মর্তুজাপুর কলেজ গেটের সামনে পৌঁছলে মোটরসাইকেলটির নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের একটি গাছের সঙ্গে ধাক্কা লাগে। এতে ঘটনাস্থলেই পলাশের মৃত্যু হয় এবং তার সঙ্গের আরোহী বাবু মণ্ডল (৫০) গুরুতর আহত হন। পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে আক্কেলপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। সেখানে তিনি চিকিৎসাধীন রয়েছেন।
দুপচাঁচিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) তাজলিমুর রহমান বলেন, মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লেগে এ দুর্ঘটনা ঘটে। এতে একজন নিহত ও একজন আহত হয়েছেন। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
বিজ্ঞাপন
প্রতিনিধি/এসএস




