মঙ্গলবার, ২ জুন, ২০২৬, ঢাকা

রংপুরে চেক প্রতারণার মামলায় জিয়া পরিষদের নেতা শামীম কারাগারে

জেলা প্রতিনিধি, রংপুর
প্রকাশিত: ০১ জুন ২০২৬, ০৯:৪৯ পিএম

শেয়ার করুন:

রংপুরে চেক প্রতারণার মামলায় জিয়া পরিষদের নেতা শামীম কারাগারে
বদরগঞ্জ সরকারি কলেজের বাংলা বিভাগের প্রভাষক ও উপজেলা জিয়া পরিষদের সাধারণ সম্পাদক শামীম আল মামুন।

চাকরি দেওয়ার নামে চেক প্রতারণার মামলায় রংপুরের বদরগঞ্জ সরকারি কলেজের বাংলা বিভাগের প্রভাষক ও উপজেলা জিয়া পরিষদের সাধারণ সম্পাদক শামীম আল মামুনকে কারাগারে পাঠিয়েছে আদালত।

সোমবার (১ জুন) বিকেলে রংপুরের জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত-২ এর বিচারক সোহেল রানা তার জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ প্রদান করেন। এর আগে জিয়ার পরিষদের নেতা শামীম আল মামুন আদালতে হাজির হয়ে আইনজীবীর মাধ্যমে জামিনের আবেদন করেন।


বিজ্ঞাপন


রংপুর জেলা কোর্ট ইন্সপেক্টর আমিনুল ইসলাম জানান, গত ৫ অক্টোবর শিক্ষা অধিদফতরের এসএসডিপি প্রকল্পে চাকরি দেওয়ার নামে চেকের মাধ্যমে ১৬ লাখ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগে বদরগঞ্জের উপজেলার পকিহানা এলাকার শামীম আল মামুন, জিকরুল হক, হাদিজ্জামানের বিরুদ্ধে একটি মামলা করেন একই উপজেলার দক্ষিণ বাওচন্ডির মো. ফয়সাল হক।

ওই মামলায় আজ বিকেলে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট সোহেল রানার আদালতে আইনজীবীর মাধ্যমে জামিনের প্রার্থনা করেন শামীম। তবে বিচারক শুনানি শেষে শামীম আল মামুনকে কারাগারে পাঠানোর আদেশ প্রদান করেন। পরে তাকে কারাগারে পাঠানো হয়।

পুলিশ ও ভুক্তভোগী সূত্রে জানা যায়, শামীম আল মামুন বদরগঞ্জ সরকারি ডিগ্রি কলেজের বাংলা বিভাগের প্রভাষক এবং বিএনপির পেশাজীবী ফোরাম জিয়া পরিষদের বদরগঞ্জ উপজেলার সাধারণ সম্পাদক। তার বিরুদ্ধে চাকরি দেওয়ার নামে টাকা আত্মসাতসহ একাধিক অভিযোগ রয়েছে। সনদ জালিয়াতি করে চাকরি নেওয়ার অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে।

প্রতিনিধি/এসএস

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর