সোমবার, ১ জুন, ২০২৬, ঢাকা

বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তক জিয়া: হুইপ দুলু

জেলা প্রতিনিধি, নাটোর
প্রকাশিত: ০১ জুন ২০২৬, ০৮:৪৯ পিএম

শেয়ার করুন:

বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তক জিয়া: হুইপ দুলু
নাটোর-২ (সদর) আসনের সংসদ সদস্য ও জাতীয় সংসদের হুইপ এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু।

নাটোর-২ (সদর) আসনের সংসদ সদস্য ও জাতীয় সংসদের হুইপ এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেছেন, বাংলাদেশে বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তক জিয়া। জিয়া স্বাধীনতার ঘোষণা দিয়ে বাংলাদেশকে স্বাধীন করেছিলেন।

সোমবার (১ জুন) বিকেলে বড়াইগ্রাম উপজেলার বনপাড়া ডিগ্রি কলেজ মাঠে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৫তম শাহাদৎ বার্ষিকী উপলক্ষ্যে এক আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেছেন।


বিজ্ঞাপন


দুলু বলেন, জিয়াউর রহমান রাষ্ট্র পরিচালনার দায়িত্ব নিয়ে বাকশালের অবসান ঘটিয়ে বহুদলীয় গণতন্ত্র প্রবর্তন করেন। সংবাদ পত্রের টুটি চেপে ধরে মাত্র ৪টি পত্রিকার রেখে অবশিষ্টদের ডিক্লারেশন বাতিলের মাধ্যমে দেশের মানুষের বাক্ স্বাধীনতা কেড়ে নেওয়া হয়েছিল। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান দায়িত্ব নিয়ে সব সংবাদপত্র খুলে দেন, মানুষের কথা বলার অধিকার ফিরিয়ে দিয়েছিলেন। কর্ম হারিয়ে সাংবাদিকরা আপেল, মুরগির দোকানদার হয়ে সংসার পরিচালনা করে আসছিলেন। সংবাদপত্র খুলে দেওয়ায় সবার কর্মসংস্থানের সৃষ্টি হয়েছিল।

হুইপ দুলু আরও বলেন, এদেশে গণতন্ত্র বারবার হোঁচট খেয়েছে। যতবার হোঁচট খেয়ে ততবার জিয়া পরিবার বাকশাল, স্বৈরাচার ও ফ্যাসিস্টের হাত থেকে দেশকে উদ্ধার করেছেন। যখনই গণতন্ত্র বিপন্ন হতে গেছে তখনই তারেক রহমান ত্রাণকর্তা হিসেবে মানুষের পাশে দাঁড়িয়েছেন। সর্বশেষ গত ১২ ফেব্রুয়ারি এদেশের মানুষ নিরষ্কুশ সমর্থন দিয়ে তারেক রহমানকে দেশ পরিচালনার দায়িত্ব দিয়েছে। বাংলাদেশের স্বাধীনতা, গণতন্ত্র ও সার্বভৌমত্ব রক্ষার জন্য তাদের কর্মকাণ্ড অব্যাহত থাকবে।

জেলা বিএনপির সদস্য ও বনপাড়া কলেজের অধ্যক্ষ এম লুৎফর রহমানের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন নাটোর-৪ আসনের সংসদ সদস্য আলহাজ আব্দুল আজিজ। অনুষ্ঠানে আরও বক্তব্য দেন জেলা বিএনপির সদস্য অধ্যক্ষ আশরাফ আলী, বিএনপি নেতা কাজী শাহ আলম, ফরহাদ আলী দেওয়ান শাহীন, মোস্তাফিজুর রহমান শাহীন, অধ্যাপক আব্দুল আলিম, মহুয়া নূর কচি, সরদার রফিকুল ইসলাম, সোলায়মান আলী, খলিলুর রহমান গাজী, আব্দুস সালাম মোল্লা, এবিএম ইকবাল হোসেন রাজু প্রমুখ।

প্রতিনিধি/এসএস

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর