সোমবার, ১ জুন, ২০২৬, ঢাকা

মুন্সিগঞ্জে দুই গ্রুপের দ্বন্দ্বে বিএনপি কার্যালয়সহ বাড়িঘরে হামলা, লুট

জেলা প্রতিনিধি, মুন্সিগঞ্জ
প্রকাশিত: ০১ জুন ২০২৬, ০৬:৪০ পিএম

শেয়ার করুন:

মুন্সিগঞ্জে দুই গ্রুপের দ্বন্দ্বে বিএনপি কার্যালয়সহ বাড়িঘরে হামলা, লুট
হোসেন্দী ইউনিয়নের ওয়ার্ড বিএনপির দলীয় কার্যালয় ও নেতাকর্মীদের ঘরবাড়ি ভাঙচুরের পরে, ছবিটি সোমবার দুপুরে ঘটনাস্থল থেকে তোলা- ঢাকা মেইল।

মুন্সিগঞ্জের গজারিয়ায় হোসেন্দী এলাকায় স্থানীয় আধিপত্য ও পূর্ববিরোধের দ্বন্দ্বের জেরে ওয়ার্ড বিএনপির কার্যালয় সহ স্থানীয় নেতাকর্মীদের অন্তত ১০টি বাড়িঘরে কয়েক দফা হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটেছে।

সোমবার (১ জুন) দুপুর দুইটার দিকে উপজেলার হোসেন্দী ইউনিয়নের চর-বলাকি গ্রামে এ ঘটনা ঘটে।


বিজ্ঞাপন


অভিযোগ রয়েছে, হোসেন্দী ইউনিয়ন যুবলীগের সাবেক নেতা ও একাধিক মামলার আসামি নাজমুলের সমর্থকরা দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে ইউনিয়ন বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য মাহফুজ প্রধানের বাড়িতে অতর্কিত হামলা চালায়।

c70bc1da-044f-43b3-a198-afdda6d3075e

ঘটনার প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দীর্ঘদিন ধরে সাবেক যুবলীগ নেতা নাজমুল ও মাহফুজ প্রধানের মধ্যে বিরোধ চলে আসছিল।

3c043878-3a42-483a-aa08-5b04e4804b7a


বিজ্ঞাপন


সোমবার সকালে একটি মামলায় হাজিরা দিতে গিয়ে মুন্সিগঞ্জ আদালত প্রাঙ্গণে গিয়ে দুই পক্ষের মধ্যে কথা কাটাকাটি ও উত্তেজনার সৃষ্টি হয়।

পরে তারা এলাকায় ফিরে এলে, যুবলীগ নেতা নাজমুলের সমর্থকরা দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে মাহফুজ প্রধানের বাড়িতে হামলা চালায় বলে অভিযোগ ওঠে। হামলাকারীরা এ সময় বাড়িঘরে ভাঙচুর ও লুটপাটের পাশাপাশি, ইউনিয়নটির টানবলাকীর ৮ ও ৯ নং ওয়ার্ড বিএনপির কার্যালয় ভাঙচুর করে।

37533c63-915f-41ad-ba69-527e46aa8437

বিষয়টি নিশ্চিত করে মুন্সিগঞ্জের পুলিশ সুপার মো. মিনহাজুল আলম বলেন, এটি কোনো রাজনৈতিক দ্বন্দ্ব নয়। স্থানীয় আধিপত্যকে কেন্দ্র করে সৃষ্ট বিরোধের জের ধরে এ ঘটনা ঘটেছে। এ ঘটনায় সিসিটিভি ফুটেজ দেখে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। তিনি জানান, বিষয়টি নিয়ে এলাকায় উত্তেজনা বিরাজ করলেও পরিস্থিতি বর্তমানে পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে।

33cbddfc-2dd1-4d2e-a3b7-b8027911e2c8

প্রতিনিধি/এসএস

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর