সোমবার, ১ জুন, ২০২৬, ঢাকা

সিরাজগঞ্জে যমুনা নদী থেকে শিকলবাঁধা যুবকের মরদেহ উদ্ধার

জেলা প্রতিনিধি, সিরাজগঞ্জ
প্রকাশিত: ০১ জুন ২০২৬, ০৩:৫৩ পিএম

শেয়ার করুন:

সিরাজগঞ্জে যমুনা নদী থেকে শিকলবাঁধা যুবকের মরদেহ উদ্ধার

সিরাজগঞ্জের চৌহালীতে যমুনা নদী থেকে অজ্ঞাত পরিচয় এক যুবকের মরদেহ উদ্ধার করেছে নৌ পুলিশ।

সোমবার (১ জুন) সকালে উপজেলার জোতপাড়া নৌকা ঘাট সংলগ্ন বেড়িবাঁধ এলাকা থেকে শিকল বাধা হাত-পা মরদেহটি উদ্ধার করা হয়।


বিজ্ঞাপন


চৌহালী নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই প্রবীর ভট্টাচার্য জানান, নদীতে একটি মরদেহ ভাসতে দেখে এলাকাবাসী নৌ পুলিশকে খবর দেয়। খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করা হয়েছে। মরদেহটির হাত-পা শিকল দিয়ে বাঁধা ছিল এবং তাতে তালা লাগানো অবস্থায় পাওয়া যায়। মরদেহের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। ময়নাতদন্তের জন্য মরদেহটি হাসপাতাল মর্গে পাঠানোর প্রস্তুতি নেওয়া হয়েছে।

প্রতিনিধি/এসএস

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর