মানিকগঞ্জে সজিব হত্যার ঘটনায় পুটাইল ইউনিয়নের সাবেক সদস্য আব্দুল আলিকে গ্রেফতার করে পুলিশ। এ ঘটনায় গ্রামবাসী ক্ষুব্ধ হয়ে থানা ঘেরাওসহ বিক্ষোভ করেছেন।
সোমবার (১ জুন) বেলা ১২টার দিকে মানিকগঞ্জ সদর থানার সামনে এই ঘটনাটি ঘটে।
বিজ্ঞাপন
পুলিশ ভিক্ষোভকারীদের বুঝিয়ে থানার সামনে থেকে সরিয়ে দিলেও, পরে তারা প্রেসক্লাবের সামনে ঘণ্টাব্যাপী মানববন্ধন করে আদালত চত্বরে অবস্থান নেন।
এসময় গ্রামবাসী আব্দুল আলিম নির্দোষ দাবি করে, তার মুক্তির দাবি করেন।
এ ঘটনায় অপ্রীতিকর কোনো ঘটনা এড়াতে এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে থানাসহ শহরের বিভিন্ন জায়গায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

বিজ্ঞাপন
গ্রেফতার আব্দুল আলিম সদর উপজেলার পুটাইল ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য ছিলেন।
পুলিশ ও স্থানীয়দের সূত্রে জানা যায়, গত শনিবার দিবাগত মধ্যরাতে সদর উপজেলার পুটাইল ইউনিয়নের কৃষ্ণনগর গ্রামের সজিব হোসেনকে পিটিয়ে ও কুপিয়ে হত্যা করে দুর্বৃত্তরা। পরে এ ঘটনায় গতকাল রোববার সন্ধ্যায় নিহতের ভাই নাঈমুর রহমান রাজিব অজ্ঞাত ১৫০ জনকে আসামি করে সদর থানায় একটি হত্যা মামলা করেন। পুলিশ রাতেই এই মামলায় জড়িত সন্দেহে আব্দুল আলিমকে গ্রেফতার করে থানায় নিয়ে আসেন।

সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) ইকরাম হোসেন বলেন, আব্দুল আলিমকে গ্রেফতার করায় গ্রামবাসী থানার সামনে এসে তার মুক্তির দাবিতে বিক্ষোভ করেছেন। আমরা তাদের বুঝিয়ে বলায় গ্রামবাসী থানার সামনে থেকে চলে যায়।
তিনি আরও জানান, গ্রেফতার আব্দুল আলিমকে আদালতে নেওয়ার প্রস্তুতি চলছে।
প্রতিনিধি/এসএস




