জয়পুরহাটের ক্ষেতলালে একটি দ্রুতগতির পিকআপ ভ্যানের চাপায় দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও একজন।
সোমবার (১ জুন) বেলা সাড়ে ১১টায় নিশ্চিন্তা-চানপাড়া সড়কের খড়িকাটা খারিতা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
বিজ্ঞাপন
ক্ষেতলাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুক্তারুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
নিহতরা হলেন কালাই উপজেলার সড়াইল খন্দকার পাড়া গ্রামের তাজুল ইসলাম খন্দকারের ছেলে ইমন খন্দকার (২৯) হারুঞ্জ গ্রামের শামছুলের ছেলে ফেরদৌস হোসেন (১৩)।আহত সুরাইয়া (১৯) ইমন খন্দকারের স্ত্রী।
ওসি মুক্তারুল ইসলাম জানান, নিহত ইমন খন্দকার তার স্ত্রী সুরাইয়া ও শালক ফেরদৌস হোসেনকে নিজ বাড়ি থেকে মোটরসাইকেলযোগে পাঁচবিবি খালার বাসায় দাওয়াত খেতে যাচ্ছিলেন। রাস্তায় ধানের খড় থাকায় মোটরসাইকেল পিছলে পড়ে যায়। এসময় চান পাাড়া থেকে ছেড়ে আসা একটি পিকআপ মোটরসাইকেলটিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলে ইমন খন্দকার মারা যান। স্থানীয়রা ফেরদৌস হোসেনকে উদ্ধার করে জয়পুরহাট ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি করলে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। সুরাইয়া কালাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন আছে।
প্রতিনিধি/এসএস




