সোমবার, ১ জুন, ২০২৬, ঢাকা

তেঁতুলিয়ায় পানিতে ডুবে কিশোরের মর্মান্তিক মৃত্যু

জেলা প্রতিনিধি, পঞ্চগড়
প্রকাশিত: ০১ জুন ২০২৬, ০২:৩৩ পিএম

শেয়ার করুন:

তেঁতুলিয়ায় পানিতে ডুবে কিশোরের মর্মান্তিক মৃত্যু

পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলায় পানিতে ডুবে মুন্নাফ (১৪) নামের এক কিশোরের মর্মান্তিক মৃত্যু হয়েছে।

সোমবার (১ জুন) সকালে উপজেলার শালবাহান ইউনিয়নের সানু বালবাড়ি এলাকায় এ ঘটনা ঘটে।


বিজ্ঞাপন


স্থানীয় সূত্রে জানা যায়, সকালে কয়েকজন বন্ধুর সঙ্গে নদীতে গোসল করতে যায় মুন্নাফ। গোসলের একপর্যায়ে সাঁতার না জানার কারণে সে পানিতে তলিয়ে যায়। বিষয়টি দেখতে পেয়ে স্থানীয়রা দ্রুত উদ্ধার অভিযান চালিয়ে তাকে নদী থেকে তুলে আনে। পরে তাকে হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

তেঁতুলিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লাইছুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, পানিতে ডুবে এক কিশোরের মৃত্যুর খবর পেয়েছি। আইনগত প্রক্রিয়া অনুসরণ করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

প্রতিনিধি/এসএস

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর