সোমবার, ১ জুন, ২০২৬, ঢাকা

কুয়াকাটায় মোটরসাইকেল দুর্ঘটনায় কিশোর নিহত

জেলা প্রতিনিধি, পটুয়াখালী
প্রকাশিত: ০১ জুন ২০২৬, ০২:১৮ পিএম

শেয়ার করুন:

কুয়াকাটায় মোটরসাইকেল দুর্ঘটনায় কিশোর নিহত

শরীয়তপুর থেকে কুয়াকাটা ভ্রমণে এসে মোটরসাইকেল দুর্ঘটনায় জিসান (১৭) নামে এক কিশোর নিহত হয়েছেন। এ ঘটনায় তার সঙ্গে থাকা আরও দুইজন আহত হয়েছেন। আহতরা বর্তমানে স্থানীয় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

সোমবার (১ জুন) সকালে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।


বিজ্ঞাপন


বিষয়টি নিশ্চিত করেন মহিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন তালুকদার।

নিহত জিসান শরীয়তপুর জেলার পালং উপজেলার কাশাপুর গ্রামের আমির হোসেনের ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, কুয়াকাটার মেইন ড্রাইভ সড়ক দিয়ে লেম্বুরবন এলাকায় যাওয়ার পথে একটি নারী রাস্তা পার হচ্ছিলেন। এ সময় মোটরসাইকেল চালক তাকে বাঁচাতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের একটি গাছের সঙ্গে সজোরে ধাক্কা দেয়। এতে মোটরসাইকেলটি দুমড়ে মুচড়ে যায় এবং জিসান গুরুতর আহত হন।

পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। আহত অপর দুইজনকে চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি করা হয়েছে।


বিজ্ঞাপন


মহিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন জানায়, দুর্ঘটনার কারণ ও ঘটনার বিস্তারিত তথ্য উদঘাটনে তদন্ত চলছে। এছাড়া প্রয়োজনীয় আইনগত কার্যক্রমও প্রক্রিয়াধীন রয়েছে।

প্রতিনিধি/এসএস

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর