নেত্রকোনার বারহাট্টা উপজেলা শহরে একটি হাফিজিয়া মাদরাসার পুকুর থেকে ভাসমান অবস্থায় এক নবজাতকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
সোমবার (১ জুন) সকালে উপজেলা শহরের স্টেশনের পূর্বপাশে স্বাস্থ্য কমপ্লেক্স সংলগ্ন বৃ-কালিকা এলাকার একটি হাফিজিয়া মাদরাসার পুকুর থেকে মরদেহটি উদ্ধার করা হয়। পরে বারহাট্টা থানা পুলিশ গিয়ে মরদেহটি উদ্ধার করে।
বিজ্ঞাপন
স্থানীয়দের ধারণা, রাতের কোনো একসময় নবজাতকটির মরদেহ পুকুরে ফেলে রেখে যায়।
স্থানীয় বাসিন্দা মোস্তাফিজুর রহমান বলেন, নবজাতকটির মরদেহ ফুলে পচন ধরেছে। দুই-একদিন আগে রাতের আঁধারে নবজাতকটিকে পুকুরে ফেলে রেখে গেছে বলে ধারণা করা হচ্ছে। তদন্ত করে এর রহস্য উদঘাটন করে যথাযথ আইনি ব্যবস্থা গ্রহণের দাবি জানান তিনি।
বারহাট্টা থানার ওসি চম্পক বিষয়টি নিশ্চিত করে জানান, নবজাতকের পরিচয় শনাক্তে ডিএনএ নমুনা সংগ্রহ করে সংরক্ষণ করা হবে। বিষয়টি গুরুত্ব সহকারে তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
প্রতিনিধি/এমআর




