সোমবার, ১ জুন, ২০২৬, ঢাকা

নাটোরে ট্রাক-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত

জেলা প্রতিনিধি, নাটোর
প্রকাশিত: ০১ জুন ২০২৬, ১০:১৪ এএম

শেয়ার করুন:

নাটোরে ট্রাক-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত
মরদেহ উদ্ধার করছে ফায়ার সার্ভিসের সদস্যরা।

নাটোরের সিংড়া উপজেলার বন্দর এলাকায় ট্রাকের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। তারা বাইকের আরোহী ছিলেন। আহত হয়েছেন আরও একজন। তার অবস্থাও গুরুতর।

সোমবার (১ জুন) সকালে উপজেলার বন্দর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন- লালপুর উপজেলার সাধুপাড়া গ্রামের মাজেদুল ইসলামের ছেলে জীবন এবং নাটোর সদর উপজেলার ইসলাবাড়ি গ্রামের মোতালেব হোসেনের ছেলে হীরা।


বিজ্ঞাপন


পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে একটি ট্রাক নাটোর থেকে বগুড়ায় যাচ্ছিল। সিংড়া উপজেলা বন্দর এলাকায় পৌঁছলে বিপরীত দিক থেকে আসা একটি মোটরসাইকেলের সঙ্গে ট্রাকটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই মোটরসাইকেলের দুই আরোহী নিহত হন। গুরুতর আহত হন একজন। তাকে উদ্ধার করে নাটোর আধুনিক সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

সিংড়া থানার ওসি রফিকুল ইসলাম বলেন, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ গিয়ে মরদেহ দুটি উদ্ধার করেছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।

প্রতিনিধি/এমআর

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর