গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলায় নিজের ঘর থেকে রনি মিয়া (২৫) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
গতকাল রোববার দুপুরে উপজেলার মহিমাগঞ্জ ইউনিয়নের পুনতাইড় শিংজানী গ্রামের নিজ বাড়ি থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
বিজ্ঞাপন
নিহত রনি মিয়া ওই এলাকার মোস্তা মিয়ার ছেলে। বিষয়টি নিশ্চিত করেছেন গোবিন্দগঞ্জ থানার ওসি মোজাম্মেল হক।
থানা পুলিশ জানান, ঘরের মধ্যে মরদেহ পড়ে থাকার খবর পেয়ে গোবিন্দগঞ্জ থানার ওসি (তদন্ত) স্বপন কুমার ভট্টাচার্য এবং এসআই আসাদুজ্জামান হৃদয় পুলিশ ফোর্স নিয়ে ঘটনাস্থলে যান। পরে তারা সুরতহাল প্রতিবেদন করে মরদেহ থানায় নিয়ে আসেন।
গোবিন্দগঞ্জ থানার ওসি মোজাম্মেল হক বলেন, ‘মরদেহ ময়নাতদন্তের জন্য গাইবান্ধা জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু (ইউডি) মামলার প্রক্রিয়া চলমান রয়েছে।’
প্রতিনিধি/এমআর




