সোমবার, ১ জুন, ২০২৬, ঢাকা

রামপাল বাসস্ট্যান্ডে দুর্বৃত্তের হামলায় যুবলীগ কর্মী নিহত

জেলা প্রতিনিধি, বাগেরহাট
প্রকাশিত: ০১ জুন ২০২৬, ০৮:১০ এএম

শেয়ার করুন:

রামপাল বাসস্ট্যান্ডে দুর্বৃত্তের হামলায় যুবলীগ কর্মী নিহত

বাগেরহাটের রামপালে দুর্বৃত্তদের হামলায় ইখলাস গাজী (৪৫) নামে এক যুবলীগ কর্মী নিহত হয়েছেন।

রোববার (৩১ মে) দুপুরে রামপাল বাসস্ট্যান্ড এলাকায় ওই হামলার ঘটনা ঘটে।


বিজ্ঞাপন


রামপাল থানার ওসি রাজিব আল রশিদ নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন।

নিহত ইখলাস গাজী রামপাল উপজেলার পশু হাসপাতাল মোড় এলাকার বাসিন্দা এবং স্থানীয় যুবলীগের কর্মী ছিলেন।

স্থানীয়রা রাতে, দুপুরে রামপাল বাসস্ট্যান্ড এলাকায় দুর্বৃত্তরা ইখলাস গাজীকে কুপিয়ে আহত করে। পরে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

কে বা কারা তাকে হত্যা করেছে তা বলতে পারেনি পুলিশ।


বিজ্ঞাপন


রামপাল থানার ওসি শেখ রাজিব আল রশিদ বলেন, মরদেহ উদ্ধার করা হয়েছে। হামলার সঙ্গে জড়িতদের শনাক্ত ও গ্রেফতারে পুলিশ অভিযান শুরু করেছে।

প্রতিনিধি/এমআর

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর