সাভার উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান, সাভার থানা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এবং হানিফ এন্টারপ্রাইজের চেয়ারম্যান আলহাজ্ব কফিল উদ্দিন আর নেই।
রোববার (৩১ মে) ভারতের দিল্লির একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
বিজ্ঞাপন
পারিবারিক সূত্রে জানা গেছে, কফিল উদ্দিন দীর্ঘদিন ধরে লিভার সিরোসিস রোগে আক্রান্ত ছিলেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৬ বছর। তিনি স্ত্রী, দুই ছেলে, এক মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
হানিফ পরিবহনের এই শীর্ষ কর্মকর্তার মৃত্যুতে গভীর শোক ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা প্রকাশ করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
প্রতিনিধি/একেবি




