রোববার, ৩১ মে, ২০২৬, ঢাকা

নাটোরে জুট মিলে ডাকাতি, ৮৩ লাখ টাকার মালামাল লুট

জেলা প্রতিনিধি, নাটোর
প্রকাশিত: ৩১ মে ২০২৬, ০৫:৫৯ পিএম

শেয়ার করুন:

নাটোরে জুট মিলে ডাকাতি, ৮৩ লাখ টাকার মালামাল লুট

নাটোরের লালপুরে সাজিদ জুট মিলের কর্মকর্তাদের অস্ত্রের মুখে জিম্মি করে প্রায় ৮৩ লাখ টাকার মালামাল লুট করেছে ডাকাত দল। ঘটনার পর সমাবেশস্থল বা ঘটনাস্থল পরিদর্শন করেছেন নাটোর বড়াইগ্রাম সার্কেল অফিসের অতিরিক্ত পুলিশ সুপার সুবল চন্দ্র ঘোষ এবং লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শফিকুল ইসলাম।

শনিবার (৩০ মে) রাত সাড়ে ১২টার দিকে লালপুর উপজেলার এবি ইউনিয়নের শ্রীরামগাড়ী এলাকায় এই ডাকাতির ঘটনা ঘটে।


বিজ্ঞাপন


জুট মিল কর্তৃপক্ষ জানায়, শনিবার রাত সাড়ে ১২টার দিকে মুখোশ পরা ২০-৩০ জনের একটি ডাকাত দল জুট মিলে প্রবেশ করে। এ সময় মিলে দায়িত্বে থাকা নিরাপত্তাকর্মী ও কর্মকর্তাদের অস্ত্রের মুখে জিম্মি করে আলাদা কক্ষে হাত-পা বেঁধে রাখা হয়। এরপর মিলের ভেতরে থাকা ক্যাবল, ট্রান্সফরমার, বৈদ্যুতিক তার, ব্যাটারি, স্পেয়ার পার্টস ও হর্স পাওয়ারের মোটরসহ বিভিন্ন মালামাল লুট করে ট্রাকে করে নিয়ে যায় ডাকাত দল। লুট হওয়া মালামালের মূল্য প্রায় ৮৩ লাখ টাকা।

জুট মিলের স্বত্বাধিকারী সাজিদ মল্লিক জানান, পরিকল্পিতভাবে এই ঘটনা ঘটানো হয়েছে। মিলের কর্মকর্তাদের অস্ত্রের মুখে জিম্মি করে গুরুত্বপূর্ণ মালামাল লুট করে নিয়ে গেছে ডাকাত দল। এতে প্রায় ৮৩ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। এই ঘটনায় তিনি থানায় একটি মামলা দায়ের করেছেন।

লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম বলেন, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ। এই ঘটনায় একটি মামলা দায়ের করা হয়েছে। পুলিশ তদন্ত শুরু করেছে, দ্রুত জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনা হবে।

 প্রতিনিধি/একেবি

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর