রোববার, ৩১ মে, ২০২৬, ঢাকা

বন্ধুত্ব সামাজিক বন্ধন তৈরি করে: দুর্যোগ ও ত্রাণ মন্ত্রী

জেলা প্রতিনিধি, রংপুর
প্রকাশিত: ৩১ মে ২০২৬, ০১:৪১ পিএম

শেয়ার করুন:

বন্ধুত্ব সামাজিক বন্ধন তৈরি করে: দুর্যোগ ও ত্রাণ মন্ত্রী
দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু এবং তার এসএসসির বন্ধুরা।

বন্ধুত্ব কখনও দূরত্ব তৈরি করে না, বরং কাছে টানে এবং সামাজিক বন্ধন তৈরি করে বলে মন্তব্য করেছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু।

শনিবার (৩০ মে) রাতে নগরীর একটি হোটেলে আদর্শ উচ্চ বিদ্যালয়ের এসএসসি ১৯৭৩ ব্যাচের বন্ধুদের সঙ্গে এক আড্ডায় তিনি এ মন্তব্য করেন। 


বিজ্ঞাপন


আসাদুল হাবিব দুলু বলেন, পড়ালেখা শেষ করে সবাই সংসার জীবন নিয়ে ব্যস্ত সময় পার করেছে। অনেকেই এই দুনিয়াতে আর নেই। ব্যস্ত জীবনে কেউ কেউ খোঁজ রেখেছে বন্ধুদের, আবার অনেকেই ব্যস্ততার কারণে হয়ত খোঁজ রাখতে পারেনি। শেষ বয়সে আবারও বন্ধুরা আজ মিলিত হয়েছি। আড্ডা দিচ্ছি। জীবনের ঘটে যাওয়া নানা ঘটনা স্মৃতিচারণ করলাম। এটাই প্রমাণ করে। বন্ধু আজীবন বন্ধু। বন্ধু কখনও কাউকে দূরে ঠেলে দেয় না। বরং কাছে টানে। একে অপরের পাশে দাঁড়ানোর শক্তি ও শিক্ষা দেয়।

3ce195ba-8c4c-4962-9333-cae766263bbd

তিনি বলেন, আজকে সমাজে নানা কারণে অস্থিরতা বিরাজ করছে অথচ এই অস্থিরতা রোধে বন্ধুত্বই পারে ভূমিকা রাখতে। আমাদের ব্যস্ততার মাঝেই বন্ধুদের সঙ্গে সম্পর্ক রাখা, তাদের সুখে দুখে পাশে দাঁড়ায়। এভাবেই একটি স্থির সমাজ বিনির্মাণ করা যায়।

এর আগে, রংপুর নগরীর আদর্শ উচ্চ বিদ্যালয়ের এসএসসি ১৯৭৩ ব্যাচের বন্ধুদের সঙ্গে এক আড্ডায় মিলিত হন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী অধ্যক্ষ আসাদুল হাবীব দুলু। সন্ধ্যা ৭টা থেকে রাত সাড়ে ১১টা পর্যন্ত চলে এই আড্ডা। দীর্ঘ ৫৩ বছর পর একসঙ্গে এই আড্ডা আয়োজনে তারা এভাবে মিলিত হন। দীর্ঘদিন পর বন্ধুকে পেয়ে ভুলে যান কে মন্ত্রী, কে অধ্যাপক, কে ব্যবসায়ী, কে কৃষক। সবাই বন্ধু। কোনো ভেদাভেদ নেই। সবাই ফিরে যান ১৯৭৩ সালের আগের দিনগুলোতে। সেই সময়ের স্মৃতি রোমন্থনে হারিয়ে যান একে অপরের সাথে। এসময় মন্ত্রী সব বন্ধুদের পারিবারিক ও স্বাস্থ্যের খোঁজখবর নেন। অসুস্থ বন্ধুদের পাশে থাকার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন তিনি।


বিজ্ঞাপন


15e9e1d7-aea6-43ea-a0ea-884e1f2b6b02

আদর্শ উচ্চ বিদ্যালয়ের এসএসসি ১৯৭৩ ব্যাচের আরও যারা উপস্থিত ছিলেন, কবি ও সাংবাদিক মাহবুবুল ইসলাম, গোলাম আজম, কবি আব্দুস ছাত্তার, এ কে এম গোলাম মোস্তফা, অধ্যাপক মোস্তাফিজার রহমান মাজু, আমজাদ হোসেন, নুরুল ইসলাম, আব্দুর রহিম, মোহাম্মদ ইসলাম, আনোয়ারুল ইসলাম হক, শওকত আলী, রুহুল আমিন গোলজার ও বাহারুল ইসলাম। এর আগে অসুস্থ বন্ধুদের সুস্থতা কামনা করে দোয়া ও প্রয়াত বন্ধুদের রুহের মাগফেরাত কামনা করে এক মিনিট নিরবতা পালনসহ দোয়া করা হয়।

প্রতিনিধি/এসএস

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর