শনিবার, ৩০ মে, ২০২৬, ঢাকা

খুলনায় ভাড়া বাসা থেকে নানি-নাতির মরদেহ উদ্ধার

জেলা প্রতিনিধি, খুলনা
প্রকাশিত: ৩০ মে ২০২৬, ১০:০৫ পিএম

শেয়ার করুন:

খুলনায় ভাড়া বাসা থেকে নানি-নাতির মরদেহ উদ্ধার

খুলনা মহানগরীর সোনাডাঙ্গা এলাকার একটি ভাড়া বাসা থেকে নানি ও নাতির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। 

শনিবার (৩০ মে) সন্ধ্যায় সুজুকি কর্নার সংলগ্ন দারুল আমান মহল্লার একটি বাড়ি থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়।


বিজ্ঞাপন


নিহত ব্যক্তিরা হলেন বেবি বেগম (৬৫) ও তার নাতি শামীম ব্যাপারী (১২)। এই ঘটনায় মোস্তাকিম নামে পরিবারের আরেক নাতি নিখোঁজ রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

সোনাডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রফিকুল ইসলাম জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ দুটি উদ্ধার করে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, পারিবারিক বিরোধের জেরে এই হত্যাকাণ্ড ঘটে থাকতে পারে। তবে ঘটনার প্রকৃত কারণ উদঘাটনে জোর তদন্ত চলছে।

পুলিশ আরও জানায়, নিখোঁজ মোস্তাকিমের সন্ধানে বিশেষ অভিযান চালানো হচ্ছে। এছাড়া নিহতদের মরদেহ ময়নাতদন্তের জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে।

এই নির্মম হত্যাকাণ্ডের ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। স্থানীয় বাসিন্দাদের মধ্যে এ নিয়ে গভীর উদ্বেগ ও নানা প্রশ্ন দেখা দিয়েছে।


বিজ্ঞাপন


প্রতিনিধি/একেবি

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর