শনিবার, ৩০ মে, ২০২৬, ঢাকা

হাতিয়ায় জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকীতে দোয়া ও মেজবানির আয়োজন

উপজেলা প্রতিনিধি, হাতিয়া (নোয়াখালী) 
প্রকাশিত: ৩০ মে ২০২৬, ০৫:২০ পিএম

শেয়ার করুন:

হাতিয়ায় জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকীতে দোয়া ও মেজবানির আয়োজন

শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৫তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে নোয়াখালীর হাতিয়ায় দোয়া মাহফিল ও মেজবানির আয়োজন করেছেন উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক প্রকৌশলী তানভীর উদ্দিন রাজীব।

শনিবার (৩০ মে) বাদ জোহর সোয়ানাদিয়া ইউনিয়নে তাঁর নিজ বাসভবনে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে জিয়াউর রহমান, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া এবং তাদের ছোট ছেলে প্রয়াত আরাফাত রহমান কোকোর আত্মার মাগফিরাত ও সুস্থতা কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।


বিজ্ঞাপন


অনুষ্ঠানে প্রকৌশলী তানভীর উদ্দিন রাজীব বলেন, ‘সংগঠনের দুর্দিনে আমরা ঐক্যবদ্ধভাবে আন্দোলন-সংগ্রাম করেছি, যাতে তারেক রহমানের নেতৃত্বে একটি সমৃদ্ধ বাংলাদেশ গড়ে ওঠে। আজ দেশের জনগণের আস্থা ও সমর্থনে বিএনপি এগিয়ে যাচ্ছে এবং দেশের উন্নয়নেও ভূমিকা রাখছে।’

তিনি আরও বলেন, ‘দলের শীর্ষ নেতৃত্ব দেশের বিভিন্ন প্রান্তে নেতাকর্মীদের কর্মকাণ্ড সম্পর্কে অবগত। আপনাদের দোয়া ও সমর্থন থাকলে ভবিষ্যতে হাতিয়া বিএনপির দায়িত্ব পালনের সুযোগ পেতে পারি।’

অনুষ্ঠানে হাতিয়া উপজেলা ছাত্রদলের সাবেক আহ্বায়ক ও নোয়াখালী জেলা ছাত্রদলের সহ-সভাপতি আরেফিন আলীসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন। আয়োজকদের দাবি, অনুষ্ঠানে প্রায় দুই হাজার নেতাকর্মী ও সমর্থক অংশ নেন।

প্রতিনিধি/একেবি

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর