ঝিনাইদহে এনসিপি নেতা নাসীরুদ্দিন পাটওয়ারীর ওপর হামলার ঘটনাকে কেন্দ্র করে ছাত্রদলের দায়ের করা মামলায় ছাত্রশক্তি নেতা অয়ন রহমান খান এবং বৈষম্যবিরোধী ছাত্রআন্দোলনের জেলা কমিটির সদস্য মেহেদী হাসান আশিকের মুক্তির দাবিতে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে।
শনিবার (৩০ মে) সকাল সাড়ে ১০টার দিকে শহরের পায়রা চত্বরে এনসিপি জেলা শাখা এ মানববন্ধনের আয়োজন করে।
বিজ্ঞাপন
এসময় এনসিপির কেন্দ্রীয় যুগ্ম সদস্য সচিব তারেক রেজাসহ অন্যান্য নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। মানববন্ধনে অংশগ্রহণকারীরা এই দুই জনের মুক্তির দাবিতে লেখা প্লাকার্ড বহন করেন।
মানববন্ধনে বক্তারা বলেন, আমাদের নেতাকর্মীদের ওপর হামলা হলো আবার উল্টো হামলাকারীরা আমাদের নামে মামলা দিল। আর পুলিশ তাদের মামলায় অন্যায়ভাবে আমাদের নেতাকর্মীদের গ্রেফতার করে আদালতে পাঠাচ্ছে। এখন মনে হচ্ছে ২৪ এর সেই স্বৈরাচারী শাসন ব্যবস্থা আবার ফিরে আসছে। আমরা বলতে চাই অবিলম্বে মিথ্যা মামলায় গ্রেফতার অয়ন এবং আশিককে মুক্তি দিতে হবে। না হলে আবারও নব্য স্বৈরাচারের বিরুদ্ধে আন্দোলন গড়ে তোলা হবে।
প্রতিনিধি/এসএস




