শনিবার, ৩০ মে, ২০২৬, ঢাকা

সাতক্ষীরায় জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকীতে ফ্রি মেডিকেল ক্যাম্প

জেলা প্রতিনিধি, সাতক্ষীরা 
প্রকাশিত: ৩০ মে ২০২৬, ০২:২৬ পিএম

শেয়ার করুন:

সাতক্ষীরায় জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকীতে ফ্রি মেডিকেল ক্যাম্প

সাতক্ষীরার নলতায় শহীদ রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকী উপলক্ষে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।

বিশিষ্ট চিকিৎসক ও বিএনপির সাবেক কেন্দ্রীয় কমিটির সদস্য অধ্যাপক শহিদুল আলমের নেতৃত্বে জিয়াউর রহমানের অনুসারীদের আয়োজনে নলতা কলেজে দিনব্যাপী এই মেডিকেল ক্যাম্পে বিভিন্ন রোগে আক্রান্ত অসহায় ও দুস্থ মানুষের মাঝে বিনামূল্যে চিকিৎসাসেবা ও স্বাস্থ্য পরামর্শ প্রদান করা হয়।


বিজ্ঞাপন


আয়োজকেরা জানান, শহীদ জিয়ার মানবিক আদর্শকে ধারণ করে সাধারণ মানুষের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়ার লক্ষ্যেই এই উদ্যোগ গ্রহণ করা হয়েছে। ক্যাম্পে বিভিন্ন বিষয়ের ১৪ জন বিশেষজ্ঞ চিকিৎসক রোগীদের স্বাস্থ্য পরীক্ষা করেন এবং প্রয়োজনীয় চিকিৎসা পরামর্শ দেন।

এ সময় উপস্থিত ছিলেন সাবেক অতিরিক্ত সচিব আবু মাসুদ, নলতা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আজিজুল ইসলাম, নলতা কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ আবদুল্লাহ সিদ্দিকী এবং এসডিএফ-এর নির্বাহী পরিচালক আশরাফুল ইসলাম।

এছাড়া স্থানীয় বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মী, চিকিৎসক, সমাজসেবক এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন। 

বক্তারা বলেন, শহীদ জিয়াউর রহমান দেশের গণতন্ত্র, উন্নয়ন ও মানবকল্যাণে যে অবদান রেখে গেছেন, তা জাতি চিরদিন স্মরণ রাখবে। তার স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে ভবিষ্যতেও এই ধরনের জনকল্যাণমূলক কর্মসূচি অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করা হয়।


বিজ্ঞাপন


 প্রতিনিধি/একেবি

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর