শনিবার, ৩০ মে, ২০২৬, ঢাকা

হাজারো পর্যটকের পদচারণায় মুখরিত কুয়াকাটা

জেলা প্রতিনিধি, পটুয়াখালী
প্রকাশিত: ৩০ মে ২০২৬, ০২:২৬ পিএম

শেয়ার করুন:

হাজারো পর্যটকের পদচারণায় মুখরিত কুয়াকাটা

ঈদের তৃতীয় দিনে হাজারো পর্যটকের পদচারণায় মুখরিত হয়ে উঠেছে পটুয়াখালীর পর্যটন কেন্দ্র কুয়াকাটা।

গতকাল (২৯ মে) বিকেল থেকে সৈকতে পর্যটক সমাগম বাড়তে শুরু করে। তবে বিগত বছরগুলোর তুলনায় এবার ঈদুল আযহায় খুব কমসংখ্যক পর্যটকের আগমন ঘটেছে বলে জানিয়েছে পর্যটন সংশ্লিষ্ট ব্যবসায়ীরা। এতে হতাশা প্রকাশ করেছেন তারা।


বিজ্ঞাপন


6a88c8d3-2479-40b8-8a34-bf5fe0497686

সৈকতে অবস্থানরত পর্যটকরা হইহুল্লোড়ে মেতেছেন। অনেকে সমুদ্রের নোনা জলে গাঁ ভাসিয়ে আনন্দ উচ্ছ্বাসে মেতেছেন। কেউবা আবার সৈকতের বেঞ্চিতে বসে প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করছেন। অনেকে মেতেছেন বালু খেলায়। সব মিলিয়ে সৈকতে বিরাজ করছে উৎসবের আমেজ।

ঝিনুক দোকানি মো. জুয়েল ইসলাম বলেন, বিগত বছরগুলোতে ঈদুল আজহায় কুয়াকাটায় পর্যটক ছিল খুব বেশি কিন্তু এই বছর তলনা মূলক কম। আশা করি সামনের দিন গুলোতে পর্যটক বাড়াবে।

3dcf4310-e9ca-465c-9156-9101e7848757


বিজ্ঞাপন


ঢাকা থেকে আসা পর্যটক কাউসার জানালেন, প্রথমবার কুয়াকাটায় এসে তার ভালো লেগেছে। পর্যটকের ভিড় কম থাকায় স্বস্তিতে ঘুরতে পারছেন এবং কম খরচে হোটেলও পেয়েছেন।

হোটেল প্রেসিডেন্ট পার্ক অ্যান্ড রিসোর্টের জেনারেল ম্যানেজার মোর্শেদ খান বলেছেন, ‘শতভাগ প্রস্তুতি থাকলেও বর্তমানে তাদের প্রায় ৬০ শতাংশ কক্ষ বুকিং হয়েছে। অন্য অনেক হোটেলে এ হার ৩০ থেকে ৪০ শতাংশের মধ্যে সীমাবদ্ধ।’

d12891d2-617c-4498-8771-f10078548047

টুরিস্ট পুলিশ কুয়াকাটা জোনের সহকারী পুলিশ সুপার মো. হাবিবুর রহমান জানালেন, ঈদের ছুটিতে পর্যটকদের নিরাপত্তা নিশ্চিত করতে সৈকত ও আশপাশের এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েনসহ সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে।

প্রতিনিধি/এসএস

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর