শনিবার, ৩০ মে, ২০২৬, ঢাকা

ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে যাত্রীবাহী বাস খাদে, আহত ১৭

জেলা প্রতিনিধি, টাঙ্গাইল
প্রকাশিত: ৩০ মে ২০২৬, ১২:৫৮ পিএম

শেয়ার করুন:

ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে যাত্রীবাহী বাস খাদে, আহত ১৭

ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে হানিফ পরিবহনের একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে খাদে পড়ে যায়। এতে অন্তত ১৭ যাত্রী গুরুতর আহত হয়েছেন।

শনিবার (৩০ মে) সকাল ১০টার দিকে কালিহাতী উপজেলার ধলাটাঙ্গর এলাকার ৫ নম্বর ব্রিজ-সংলগ্ন স্থানে এ দুর্ঘটনা ঘটে।


বিজ্ঞাপন


বিষয়টি নিশ্চিত করেছেন এলেঙ্গা ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার আতাউর রহমান খান।

তিনি বলেন, ঢাকা থেকে ছেড়ে আসা হানিফ পরিবহনের একটি যাত্রীবাহী বাস উত্তরবঙ্গের উদ্দেশে যাচ্ছিল। পথে কালিহাতী উপজেলার ধলাটাঙ্গর এলাকায় পৌঁছালে চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। একপর্যায়ে বাসটি সড়কের পাশের খাদে পড়ে যায়।

তিনি আরও বলেন, দুর্ঘটনার পর বাসে থাকা অন্তত ১৭ জন যাত্রী আহত হন। খবর পেয়ে এলেঙ্গা ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে পাঠান। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা গুরুতর বলে জানা গেছে।

প্রতিনিধি/এসএস

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর