নওগাঁর পোরশায় বিদ্যুৎস্পৃষ্টে তাহেরুল ইসলাম (৩৬) নামে এক যুবক নিহত হয়েছে।
শনিবার (৩০ মে) সকাল ৬টার দিকে নিহতের বাড়ির পাশে এই ঘটনা ঘটে।
বিজ্ঞাপন
নিহত তাহেরুল ইসলাম উপজেলার নিতপুর ইউনিয়নের শোভাপুর গ্রামের মৃত্যু রবু মিস্ত্রির ছেলে।
থানা-পুলিশ ও নিহতের পরিবার সূত্রে জানা গেছে, নিহত তাহেরুল ইসলামসহ দুই ভাই শনিবার সকাল ৬টায় দিকে বাড়িতে পানির পাম্পের জন্য নতুন করে বৈদ্যুতিক লাইনের সংযোগের কাজ করছিলেন। এসময় বৈদ্যুতিক লাইনের সংযোগ বন্ধ না করেই কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে মেঝেতে পড়ে যান। পরে পরিবারের লোকজন দ্রুত উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক তাহেরুলকে মৃত ঘোষণা করেন।
পোরশা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দিয়াউর রহমান বলেন, পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
প্রতিনিধি/এসএস




