শনিবার, ৩০ মে, ২০২৬, ঢাকা

ঝড়ে ঘরের ওপর গাছ পড়ে ক্ষয়ক্ষতি নিয়ে দুই পরিবারের সংঘর্ষে আহত ১০

জেলা প্রতিনিধি, ফরিদপুর
প্রকাশিত: ৩০ মে ২০২৬, ০৭:৪৯ এএম

শেয়ার করুন:

ঝড়ে ঘরের ওপর গাছ পড়ে ক্ষয়ক্ষতি নিয়ে দুই পরিবারের সংঘর্ষে আহত ১০

ফরিদপুরে ঝড়ে ঘরের ওপর গাছ পড়ে ক্ষয়ক্ষতিকে কেন্দ্র করে দুই পরিবারের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের অন্তত ১০ জন আহত হয়েছেন। আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।

শুক্রবার (২৯ মে) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে জেলার সালথা উপজেলার ভাওয়াল ইউনিয়নের পুরুরা সাধুর পাড়া গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে।


বিজ্ঞাপন


স্থানীয় সূত্রে জানা যায়, গত বুধবারের ঝড়ে মুন্নু মোল্যার একটি বড় গাছ তুহিন মোল্যার ঘরের ওপর পড়ে ক্ষতিগ্রস্ত হয়। পরে মুন্নু মোল্যা নিজ খরচে ঘরটি মেরামত করে দেন। তবে মেরামতের পরও ঘরের চালা দিয়ে বৃষ্টির পানি পড়ে তুহিন মোল্যার সংরক্ষিত পেঁয়াজ ভিজে যায়। এ বিষয়টি নিয়ে শুক্রবার সন্ধ্যায় উভয় পক্ষের মধ্যে আলোচনা চলাকালে কথা কাটাকাটির একপর্যায়ে দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে তারা। সংঘর্ষে উভয় পরিবারের অন্তত ১০ জন আহত হন।

5fe9234d-1808-403e-b52f-1b1752ed50b4

আহতরা হলেন একই গ্রামের আলেম মাতুব্বরের ছেলে মুন্নু মাতুব্বর, তার ছেলে মারুফ মোল্যা, রুপক মোল্যা, মামুন মোল্যা ও এক নারী। অপর পক্ষের আহতরা হলেন আলেম মাতুব্বরের আরেক ছেলে হায়দার মোল্যা, শামসু মোল্যার ছেলে খলিল মোল্যা, হায়দার মোল্যার ছেলে দিপু মোল্যা, মনির মোল্যা, তুহিন মোল্যা ও আরও এক নারী। জানা গেছে, মুন্নু মোল্যা ও হায়দার মোল্যা আপন সহোদর ভাই। আহতদের ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

এ বিষয়ে সালথা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বাবলুর রহমান খান বলেন, এ ঘটনায় এখনো থানায় কোনো লিখিত অভিযোগ পাইনি। অভিযোগ পেলে তদন্তপূর্বক আইনগত ব্যবস্থা নেওয়া হবে।


বিজ্ঞাপন


প্রতিনিধি/এসএস

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর