শনিবার, ৩০ মে, ২০২৬, ঢাকা

‘বনলতা এক্সপ্রেস’ প্রদর্শন করতে দেওয়া হবে না, কাল জামিয়ায় অবস্থান

জেলা প্রতিনিধি, ব্রাহ্মণবাড়িয়া 
প্রকাশিত: ২৯ মে ২০২৬, ১০:৪৯ পিএম

শেয়ার করুন:

বনলতা এক্সপ্রেস প্রদর্শন করতে দেওয়া হবে না, কাল জামিয়ায় অবস্থান

ব্রাহ্মণবাড়িয়ায় কওমি ঐক্য পরিষদের উদ্যোগে জেলার শীর্ষ আলেমদের নির্দেশে শুক্রবার (২৯ মে) বিকেলে জামিয়া ইসলামিয়া ইউনুছিয়া  মাদরাসার দফতরে এক জরুরি সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় সভাপতিত্ব করেন কওমি ঐক্য পরিষদের উপদেষ্টা ও জেলা হেফাজতে ইসলামের সেক্রেটারি মাওলানা আলী আযম কাসেমী।

সভায় বক্তারা অভিযোগ করেন, একটি কুচক্রী মহল ব্রাহ্মণবাড়িয়ায় ইসলামবিদ্বেষী ও অশ্লীলতা ছড়িয়ে দিতে সিনেমা প্রদর্শনীর আয়োজন করছে। এতে পবিত্র কাবা শরিফকে নিয়ে ব্যঙ্গ করা, ‘ফখরে বাঙ্গাল’ (রহ.)-এর নামের সঙ্গে আপত্তিকর শব্দচয়ন এবং স্থানীয় আলেম সমাজকে কটূক্তি করার প্রতিবাদে আগামীকাল শনিবারের সিনেমা প্রদর্শনী প্রতিহত করার সিদ্ধান্ত নেওয়া হয়।


বিজ্ঞাপন


এ বিষয়ে ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসন ও জেলা পরিষদ প্রশাসকের সাথে যোগাযোগ করা হলে তারা এই বিতর্কিত চলচ্চিত্র প্রদর্শনী হবে না বলে নিশ্চয়তা দিয়েছেন বলে আলেমরা জানান।

প্রদর্শনীকে কেন্দ্র করে কেউ যেন আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ও বিশৃঙ্খলা সৃষ্টি করতে না পারে, সেজন্য আলেমদের নির্দেশে আগামীকাল বাদ জোহর জামিয়া ইসলামিয়া ইউনুছিয়ায় শান্তিপূর্ণ সতর্কতামূলক অবস্থান কর্মসূচির ঘোষণা দেওয়া হয়েছে। কর্মসূচি সফল করতে স্থানীয় আলেম সমাজ,  মাদরাসার ছাত্র-শিক্ষক ও সর্বস্তরের জনগণকে উপস্থিত থাকার আহ্বান জানানো হয়েছে।

সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জামিয়া ইসলামিয়া ইউনুছিয়ার মুহাদ্দিস মুফতি মারুফ কাসেমী, মুফতি শরিফ উদ্দিন আফতাবী, মাওলানা আব্দুল হাফিজ, মুফতি রুহুল আমিন কাসেমী, মুফতি আব্দুর রাকিব, মাওলানা ইউসুফ ভূঁইয়া, মুফতি জুনাইদ কাসেমী, মুফতি যুবাইর সাইফুল্লাহ, মুফতি রহমতুল্লাহ কাসেমী, মাওলানা সৈয়দ কাসেম এবং কওমি ছাত্র ঐক্য পরিষদের আরিফ মুজাহিদ, নাসরুল্লাহ মুয়ায, হুসাইন আহমদ, আব্দুল খালেক প্রমুখ।

প্রতিনিধি/একেবি

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর