শুক্রবার, ২৯ মে, ২০২৬, ঢাকা

৭৪ দিন পর দেশে ফিরল ইরাকে নিহত প্রবাসীর মরদেহ

জেলা প্রতিনিধি, মুন্সিগঞ্জ 
প্রকাশিত: ২৯ মে ২০২৬, ০৮:৪৩ পিএম

শেয়ার করুন:

৭৪ দিন পর দেশে ফিরল ইরাকে নিহত প্রবাসীর মরদেহ
ইরাকে ইরানের মিসাইল হামলায় নিহত প্রবাসী শ্রাবণের স্ত্রী ও কন্যাসহ স্বজনদের আহাজারি। ছবিটি শুক্রবার বিকেলে তাঁর বাড়ি থেকে তোলা।—ঢাকা মেইল।

ইরাকে ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় নিহত প্রবাসী বাংলাদেশি হবি মিয়া পাইক ওরফে মোহাম্মদ শ্রাবণের মরদেহ দীর্ঘ ৭৪ দিন পর দেশে ফিরেছে।

শুক্রবার (২৯ মে) ভোরে সরকারি ব্যবস্থাপনায় তার মরদেহ ঢাকায় পৌঁছায়। ভোর ৫টা ১৫ মিনিটে টার্কিশ এয়ারলাইনসের একটি ফ্লাইটে মরদেহবাহী বিমানটি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।


বিজ্ঞাপন


পরে মরদেহ নিয়ে আসা হয় নিহতের গ্রামের বাড়ি মুন্সিগঞ্জ সদর উপজেলার আধারা ইউনিয়নের বকুলতলা এলাকায়। এ সময় নিহতের বাড়ি ও পুরো এলাকায় শোকের ছায়া নেমে আসে। স্বজনদের আহাজারিতে ভারী হয়ে ওঠে চারপাশ।

এরপর শুক্রবার বাদ জুমা বকুলতলা স্কুল মাঠে জানাজা শেষে স্থানীয় সামাজিক কবরস্থানে তাকে দাফন করা হয়।

এর আগে, গত ১৬ মার্চ পরিবারের কাছে খবর আসে, ইরাকে ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় নিহত হয়েছেন হবি মিয়া। দীর্ঘ প্রবাসজীবন শেষে স্ত্রী-সন্তানদের নিয়ে দেশে স্থায়ীভাবে বসবাসের পরিকল্পনা করেছিলেন তিনি। বাড়ির পাশেই নতুন করে সংসার গড়ার স্বপ্নে জমিও কিনেছিলেন। তবে সেই স্বপ্ন আর পূরণ হলো না। জীবিত নয়, লাশ হয়ে ফিরতে হলো পরিবারের একমাত্র উপার্জনক্ষম এই ব্যক্তিকে।

এ ঘটনার পর থেকেই নিহত হবি মিয়ার বড় মেয়ে উম্মে হাবিবা (১৬) ও ছোট মেয়ে নাফিজা জাহান আলিশা (৯) বাবার মরদেহের জন্য অপেক্ষায় ছিল।


বিজ্ঞাপন


এদিকে এমন মর্মান্তিক ঘটনায় নিহতের পরিবারের পক্ষ থেকে দুই সন্তান ও পরিবারের ভবিষ্যতের কথা বিবেচনা করে সরকারের সহযোগিতা কামনা করা হয়েছে।

প্রতিনিধি/একেবি

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর