শুক্রবার, ২৯ মে, ২০২৬, ঢাকা

বগুড়ায় দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহত ৩

জেলা প্রতিনিধি, বগুড়া 
প্রকাশিত: ২৯ মে ২০২৬, ০৮:০১ পিএম

শেয়ার করুন:

বগুড়ায় দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহত ৩

বগুড়ার কাহালু উপজেলায় দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। 

শুক্রবার (২৯ মে) সন্ধ্যা সাড়ে ৬টায় বগুড়া-নওগাঁ মহাসড়কে কাহালু উপজেলার বীরকেদার ইউনিয়নের বারোমাইল এলাকায় এই ভয়াবহ দুর্ঘটনা ঘটে। নিহতদের পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।


বিজ্ঞাপন


প্রত্যক্ষদর্শী বীরকেদার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সেলিম উদ্দীন জানান, দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ এতটাই তীব্র ছিল যে ঘটনাস্থলেই তিনজনের মৃত্যু হয়।

কাহালু ফায়ার সার্ভিসের ওয়্যারহাউস ইন্সপেক্টর সবুজ হোসেন বলেন, ‘খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে তিনজনের মরদেহ উদ্ধার করে। নিহতদের পরিচয় শনাক্তের কাজ চলছে।’ এ ঘটনায় আর কেউ আহত হয়েছেন কি না, তা এখনও নিশ্চিত হওয়া যায়নি।

কাহালু থানার উপপরিদর্শক (এসআই) ব্রজেন মাহাতো জানান, পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দুর্ঘটনা কবলিত মোটরসাইকেল দুটি হেফাজতে নিয়েছে। নিহত তিনজনের মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। স্থানীয়দের সহযোগিতায় নিহতদের নাম-পরিচয় জানার চেষ্টা চলছে।

প্রতিনিধি/একেবি

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর