শুক্রবার, ২৯ মে, ২০২৬, ঢাকা

ক্রেতা না থাকায় সড়কেই চামড়া ফেলে গেলেন মৌসুমী ব্যবসায়ীরা

জেলা প্রতিনিধি, ব্রাহ্মণবাড়িয়া
প্রকাশিত: ২৯ মে ২০২৬, ০৫:৩০ পিএম

শেয়ার করুন:

ক্রেতা না থাকায় সড়কেই চামড়া ফেলে গেলেন মৌসুমী ব্যবসায়ীরা

ব্রাহ্মণবাড়িয়ায় ক্রেতা সংকট এবং ন্যায্য দাম না পেয়ে সড়কের পাশে কোরবানির পশুর শত শত চামড়া ফেলে রেখে চলে গেছেন মৌসুমী ব্যবসায়ীরা। সিন্ডিকেটের কারণে চামড়ার বাজার ধসে পড়েছে বলে অভিযোগ তাদের। এতে বড় ধরনের লোকসানের মুখে পড়েছেন জেলার ক্ষুদ্র ও মৌসুমী ব্যবসায়ীরা।

খোঁজ নিয়ে জানা গেছে, এবার ঈদুল আজহায় ব্রাহ্মণবাড়িয়ায় ১ লাখ ৬৯ হাজার কোরবানির পশুর চাহিদা ছিল। ঈদের দিন দুপুরের পর থেকেই শহরের টি. এ. রোডে চামড়া নিয়ে আসতে শুরু করেন মৌসুমী ব্যবসায়ীরা। কিন্তু পর্যাপ্ত ক্রেতা না থাকায় চামড়া বিক্রি করতে না পেরে চরম বিপাকে পড়েন তাঁরা। সারারাত অপেক্ষা করেও পাইকারদের সাড়া মেলেনি।


বিজ্ঞাপন


অনেকে চামড়া বিক্রির আশায় শহরের বিভিন্ন মোড়ে মোড়ে ঘুরেও কোনো ক্রেতা পাননি। শেষ পর্যন্ত বাধ্য হয়ে শহরের বিভিন্ন সড়কের পাশে চামড়া স্তূপ করে ফেলে রেখে চলে যান তারা। এদিকে দীর্ঘক্ষণ চামড়া অবিক্রীত অবস্থায় রাস্তায় পড়ে থাকায় এলাকায় তীব্র দুর্গন্ধ ছড়াচ্ছে, যা পথচারীদের ভোগান্তির কারণ হয়ে দাঁড়িয়েছে।

ক্ষতিগ্রস্ত মৌসুমী ব্যবসায়ীরা জানান, প্রতিটি চামড়া ৫০০ টাকায় কিনেও ২০০ টাকা দরে বিক্রি করা যাচ্ছে না। লবণের খরচ ও পরিবহনের পর এই দাম মেলায় পুঁজি হারিয়েছেন অনেকে। তাদের অভিযোগ, সরকারি নজরদারির অভাবে চামড়ার বাজার পুরোপুরি সিন্ডিকেটের হাতে জিম্মি হয়ে পড়েছে।

প্রতিনিধি/একেবি

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর