শুক্রবার, ২৯ মে, ২০২৬, ঢাকা

পরকীয়ার জেরে শাশুড়িকে হত্যার অভিযোগ, পুত্রবধূসহ আটক ২

জেলা প্রতিনিধি, পিরোজপুর
প্রকাশিত: ২৯ মে ২০২৬, ০৪:২৫ পিএম

শেয়ার করুন:

পরকীয়ার জেরে শাশুড়িকে হত্যার অভিযোগ, পুত্রবধূসহ আটক ২

পিরোজপুরের জিয়ানগর উপজেলার চণ্ডীপুর ইউনিয়নের দক্ষিণ কলারন গ্রামে নমিতা রানী (৮০) নামের এক বৃদ্ধাকে শ্বাসরোধে হত্যার অভিযোগ উঠেছে। এই ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য নিহতের পুত্রবধূ ও তার মামাকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। নিহত নমিতা রানী ওই গ্রামের রাধে শ্যামের স্ত্রী।

পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার রাতে নিজ ঘরের খাটের ওপর ঘুমিয়ে ছিলেন নমিতা রানী। রাত ৯টার দিকে তার স্বামী রাধে শ্যাম বাজার থেকে বাড়ি ফিরে স্ত্রীকে ডাকাডাকি করেন। কোনো সাড়া না পেয়ে তিনি খাটের কাছে গিয়ে মুখের ওপর থেকে কাঁথা সরিয়ে নমিতা রানীকে মৃত অবস্থায় দেখতে পান। এ সময় খাটের পাশে তার হাতের ভাঙা শাখা এবং গলায় ক্ষতের চিহ্ন পাওয়া যায়।


বিজ্ঞাপন


নিহতের পরিবারের দাবি, পুত্রবধূ বন্যা রানী পালের সঙ্গে স্থানীয় বাসিন্দা কামাল পঞ্চায়েতের পরকীয়ার সম্পর্ক রয়েছে। কামাল নিয়মিত ওই বাড়িতে যাতায়াত করতেন এবং নমিতা রানী প্রায়ই এতে বাধা দিতেন। এরই জেরে ক্ষিপ্ত হয়ে পুত্রবধূ বন্যা রানী, কামাল পঞ্চায়েত এবং পুত্রবধূর মামা তাপস দেবনাথ মিলে নমিতা রানীকে শ্বাসরোধ করে হত্যা করেছেন বলে পরিবারের অভিযোগ। ঘটনার পর থেকে কামাল পঞ্চায়েত পলাতক রয়েছেন।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠিয়েছে।

ইন্দুরকানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহব্বত খান জানান, এ ঘটনায় জনরোষ থেকে বাঁচাতে ওই গৃহবধূ ও তার মামাকে পুলিশ হেফাজতে আনা হয়েছে। তদন্ত সাপেক্ষে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

প্রতিনিধি/একেবি


বিজ্ঞাপন


আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর