বৃহস্পতিবার, ২৮ মে, ২০২৬, ঢাকা

এ বছর মানুষ অনেকটাই নির্বিঘ্নে বাড়ি ফিরতে পেরেছে: আব্দুর রহমান সানি

জেলা প্রতিনিধি, ব্রাহ্মণবাড়িয়া
প্রকাশিত: ২৮ মে ২০২৬, ০১:০২ পিএম

শেয়ার করুন:

এ বছর মানুষ অনেকটাই নির্বিঘ্নে বাড়ি ফিরতে পেরেছে: আব্দুর রহমান সানি
প্রধানমন্ত্রীর সহকারী একান্ত সচিব-২ আব্দুর রহমান সানি।

বিপুল উৎসাহ উদ্দীপনা আর ধর্মীয় ভাব গাম্ভীর্যের মধ্য দিয়ে ব্রাহ্মণবাড়িয়ায় পবিত্র ঈদুল আজহার নামাজ অনুষ্ঠিত হয়েছে। সকাল সাড়ে ৮টায় ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলার নবগঠিত ইউনিয়ন বরিশাল ইউনিয়নের বরিশাল গ্রামে ঈদের নামাজ আদায় করেন প্রধানমন্ত্রী তারেক রহমানের সহকারী একান্ত সচিব-২ আব্দুর রহমান সানিসহ গ্রামবাসী।

ঈদের নামাজ আদায় শেষে প্রধানমন্ত্রী তারেক রহমানের সহকারী একান্ত সচিব-২ আব্দুর রহমান সানি বলেন, প্রধানমন্ত্রীর পক্ষ থেকে এলাকাবাসীকে ঈদের শুভেচ্ছা জানাচ্ছি। প্রধানমন্ত্রীও সবাইকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন, সবার কাছে দোয়া চেয়েছেন এবং আন্তরিকভাবে চেষ্টা করেছেন আমাদের ঈদ যেন নির্বিঘ্ন হয়। বিশেষ করে তিনি পরিবহন খাতকে খুব গুরুত্ব দিয়েছিলেন, যাতে খুব সুশৃঙ্খলভাবে, যতটুকু সম্ভব দুর্ঘটনা এড়িয়ে আমরা যেন আবার বাসা বাড়িতে ফিরে যেতে পারি। সেই ক্ষেত্রে তিনি সংশ্লিষ্ট ডিপার্টমেন্টকে তাগাদা দিয়েছেন এবং নির্দেশ দিয়েছেন যেন আইন-শৃঙ্খলার অবনতি না হয়। আইনশৃঙ্খলা যেন ঠিক থাকে। পাশাপাশি পরিবহন খাত যেন আবার সুশৃঙ্খলভাবে ঘরমুখী মানুষকে ফিরিয়ে নিয়ে যেতে পারে। এ বছর মানুষ অনেকটাই নির্বিঘ্নে বাসা-বাড়িতে ফিরেছে, দাবিকরে তিনি বলেন, আমরা আশা করি ভবিষ্যতেও এই ধারা অব্যাহত থাকবে।


বিজ্ঞাপন


09306b7f-2301-4235-9a1a-a18b38d3f7fe

নিজের কৈশোরের স্মৃতি চারণ করে তিনি আরো বলেন, আমি দীর্ঘ ২০ বছর পর আমার গ্রামে এসেছি ঈদ করার জন্য। আমি আবেগে আপ্লুত। সবাইকে নিয়ে ঈদ করছি। এখনো আমার কাছে বিশ্বাস হচ্ছে না। আমার প্রবাস জীবন ছিল ১৮ বছর। দেশে ফিরে দুই বছর, প্রায় ২০ বছর পরে এখানে এসে অনেক কিছুই অচেনা লাগছে। তবে খুব ভালো লাগছে। বরিশাল যেহেতু আমার বাড়ি, এখানে আমার বেড়ে ওঠা, আমার স্কুল ছিল আখাউড়াতে। তাই আমাদের আখাউড়ার এই সদ্য নবগঠিত নতুন ইউনিয়ন "বরিশাল"কে আমি পারিবারিক ভাবে, সরকারিভাবে, যতটুকু পারি আমরা এটাকে একটা মডেল ইউনিয়ন হিসেবে দাঁড় করাতে চাই। আইনশৃঙ্খলা, যাতায়াত ব্যবস্থা, বিশেষ করে পরস্পরের ভ্রাতৃত্ববোধ যতটা উন্নয়ন করা যায়। আমরা আশা করি খুব শিগ্‌গিরই এর প্রতিফলন পাব। আপনারা সবাই দোয়া করবেন।

বরিশাল ঈদগাহ মাঠে ঈদের নামাজে ইমামতি করেন, সোনাকান্দা জামিয়া শামসুল হুদা রহমানিয়া শরীয়া মাদরাসার সিনিয়র মাওলানা সাকিরুল ইসলাম।

প্রতিনিধি/এসএস

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর