বাংলাদেশের সার্বভৌমত্ব ও অধিকার অক্ষুণ্ন রেখেই মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে করা বাণিজ্যচুক্তি পর্যবেক্ষণ করে বিএনপি সরকার পদক্ষেপ নেবে বলে মন্তব্য করেছেন ব্রাহ্মণবাড়িয়া-৩ (সদর ও বিজয়নগর) আসনের সংসদ সদস্য ও কেন্দ্রীয় বিএনপির অর্থনৈতিক বিষয়ক সম্পাদক ইঞ্জিনিয়ার খালেদ হোসেন মাহবুব শ্যামল।
আজ বৃহস্পতিবার (২৮ মে) ব্রাহ্মণবাড়িয়া জেলা ঈদগাহ মাঠে ঈদের নামাজ আদায় শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এ মন্তব্য করেন তিনি।
বিজ্ঞাপন
সকাল ৮টায় ঈদগাহ মাঠে অনুষ্ঠিত ঈদের প্রধান জামাতে ইমামতি করেন শহরের আনন্দবাজার জামে মসজিদের পেশ ইমাম মাওলানা আবু বক্কর সিদ্দিক।
জামাতে জেলা পরিষদের প্রশাসক সিরাজুল ইসলাম, জেলা প্রশাসক মো. আবুসাঈদ, জেলা জামায়াতে ইসলামীর আমির মাওলানা মোবারক হোসাইনসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দসহ নানা শ্রেণি-পেশার মানুষ নামাজ আদায় করেন।
আরও পড়ুন: দিনাজপুরে বৃহত্তম ঈদগাহ গোর-এ–শহীদ ময়দানে ঈদুল আজহার জামাত অনুষ্ঠিত
নামাজ শেষে খালেদ হোসেন মাহবুব শ্যামল বলেন, প্রতিটা সরকারের একটা স্ট্রাটেজি থাকে। হয়তোবা এই কিচেন ক্যাবিনেট অন্তর্বর্তীকালীন সরকারের স্ট্রাটেজি ছিল। তবে যে চুক্তিগুলো করেছে, এটা দেশবাসী জানত না, আমরা জানতাম না। এটা তারা কীভাবে কোন পরিপ্রেক্ষিতে করেছে তারাই ভালো বলতে পারবেন।
বিজ্ঞাপন
বিএনপির কেন্দ্রীয় কমিটির এই নেতা বলেন, আমরা একটা চুক্তি পেয়েছি। সেই চুক্তি নিয়ে আমরা কাজ করছি। আমরা চেষ্টা করব যে এই চুক্তির মধ্যে যেটুকু পারি দেশের সার্বভৌমত্ব ও দেশের অধিকার অক্ষুণ্ণ রেখে চুক্তিগুলো পর্যবেক্ষণ করে আগামীদিনে পদক্ষেপ নেওয়ার জন্য।
জেলা ঈদগাহ মাঠ ছাড়াও জেলার বিভিন্ন ঈদগাহ মাঠ ও মসজিদে প্রায় ১২০০ ঈদ জামাত অনুষ্ঠিত হয়েছে।
প্রতিনিধি/এজেড




