বুধবার, ২৭ মে, ২০২৬, ঢাকা

জয়পুরহাটে জমি নিয়ে বিরোধে ছুরিকাঘাতে যুবক নিহত

জেলা প্রতিনিধি, জয়পুরহাট
প্রকাশিত: ২৭ মে ২০২৬, ০৭:৪৪ পিএম

শেয়ার করুন:

জয়পুরহাটে জমি নিয়ে বিরোধে ছুরিকাঘাতে যুবক নিহত

জয়পুরহাটের আক্কেলপুরে জমি নিয়ে বিরোধে মাছুম হোসেন নামে এক যুবককে ছুরিকাঘাতে হত্যা করেছে প্রতিপক্ষরা।

মঙ্গলবার (২৬ মে) রাতে উপজেলার তিলকপুরহাট এলাকার উত্তর রেল কোচিংয়ের সামনে এ ঘটনা ঘটে।


বিজ্ঞাপন


নিহত মাছুম হোসেন নওগাঁ সদর উপজেলার শ্রীধরপুর গ্রামের বাসিন্দা।

পুলিশ ও নিহতের পরিবার জানায়, জমি নিয়ে দীর্ঘদিন ধরে প্রতিপক্ষের সঙ্গে মাছুম হোসেনের বিরোধ চলছিল। মঙ্গলবার রাত ১০টার দিকে তিলকপুর হাটের উত্তর রেল কোচিং এলাকায় মাছুমের সঙ্গে শিবলু রহমানসহ কয়েকজনের কথাকাটাকাটি হয়। একপর্যায়ে প্রতিপক্ষরা তার ওপর হামলা চালিয়ে শরীরের বিভিন্ন স্থানে এলোপাতাড়ি ছুরিকাঘাত করে পালিয়ে যায়। পরে স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় মাছুমকে উদ্ধার করে নওগাঁ জেনারেল হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান।

আক্কেলপুর থানার অফিসার ইনচার্জ শাহিন রেজা জানান, এ ঘটনায় মোস্তফা নামে একজনকে গ্রেফতার করা হয়েছে। নিহতের পরিবারের পক্ষ থেকে মামলার প্রস্তুতি চলছে।

প্রতিনিধি/এসএস

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর