বুধবার, ২৭ মে, ২০২৬, ঢাকা

বগুড়ায় বাসের পেছনে ট্রাকের ধাক্কায় সুপারভাইজার ও হেলপার নিহত

জেলা প্রতিনিধি, বগুড়া
প্রকাশিত: ২৭ মে ২০২৬, ০৬:১২ পিএম

শেয়ার করুন:

বগুড়ায় বাসের পেছনে ট্রাকের ধাক্কায় সুপারভাইজার ও হেলপার নিহত

বগুড়ায় বিকল হয়ে দাঁড়িয়ে থাকা বাসের পেছনে ট্রাকের ধাক্কায় দুইজন নিহত হয়েছেন।

নিহতরা হলেন হানিফ পরিবহন নামের বাসের সুপারভাইজার উত্তম মণ্ডল (৩০) ও ট্রাকের হেলপার (৩০) হৃদয় হোসেন।


বিজ্ঞাপন


বুধবার (২৭ মে) ভোর রাত সাড়ে ৩টার দিকে বগুড়া-নওগাঁ মহাসড়কে কাহালু উপজেলার পাগলাপীর নামক দুর্ঘটনাটি ঘটে।

কাহালু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

পুলিশ জানায়, ঢাকা থেকে নওগাঁগামী হানিফ পরিবহনের একটি বাস ভোর রাত ৩টার দিকে সামনের চাকা পাংচার হলে কাহালু উপজেলার পাগলাপীর নামক স্থানে সড়কে দাঁড়িয়ে ছিল। ভোর রাত সাড়ে তিনটার দিকে নওগাঁগামী একটি ট্রাক পেছন থেকে বাসটিকে ধাক্কা দেয়। এতে বাসের সুপারভাইজার ও ট্রাকের হেলপার গুরুতর আহত হন। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা তাদেরকে উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসাপাতালে ভর্তি করে দেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ভোর ৫টার দিকে উত্তম মণ্ডল এবং সকাল সাড়ে ৮টায় হৃদয় হোসেন মারা যান।

কাহালু থানার ওসি বলেন, দুর্ঘটনা কবলিত বাস ও ট্রাক পুলিশ হেফাজতে রয়েছে। নিহত দুই জনের মরদেহ আইনগত প্রক্রিয়া শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।


বিজ্ঞাপন


প্রতিনিধি/এসএস

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর