গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলায় পুকুরে ডুবে শিরিনা বেগম (২৬) নামের এক মানসিক ভারসাম্যহীন এক নারীর মৃত্যু হয়েছে।
বুধবার (২৭ মে) সকালের দিকে উপজেলার ধাপেরহাট ইউনিয়নের ছোট ছত্রগাছা গ্রামে এ ঘটনা ঘটে।
বিজ্ঞাপন
নিহত শিরিনা বেগম ওই ইউনিয়নের সাদিপাড়া গ্রামের আনিছার রহমানের মেয়ে। তিনি স্বামী পরিত্যক্তা ছিলেন।
স্বজনরা জানায়, শিরিনা বেগম মানসিক ভারসাম্যহীন ছিলেন। তিনি বিভিন্ন সময়ে এদিক-সেদিক ছুটে চলতেন। এরই এক পর্যায়ে তার নানা মৃত আব্দুর রহমানের বাড়িতে বেড়াতে যান। সেখানে ছোলাইমান মণ্ডলের পুকুরে ডুবে শিরিনা বেগম মারা গেছেন।
ধাপেরহাট ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য ইউনুস আলী বলেন, ওই স্থানে শিরিনা বেগম নামের এক নারী পুকুরে ডুবে মারা গেছেন। তিনি মানসিক ভারসাম্যহীন ছিলেন।
এ বিষয়ে সাদুল্লাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একেএম হাবিবুর রহমান বলেন, ছোট ছত্রগাছা গ্রামে পুকুরে ডুবে এক প্রতিবন্ধী নারীর মৃত্যু হয়েছে।
বিজ্ঞাপন
প্রতিনিধি/এসএস




