বুধবার, ২৭ মে, ২০২৬, ঢাকা

জানাজায় যাওয়ার পথে বাসচাপায় বৃদ্ধের মৃত্যু

জেলা প্রতিনিধি, জামালপুর 
প্রকাশিত: ২৭ মে ২০২৬, ০১:২৭ পিএম

শেয়ার করুন:

জানাজায় যাওয়ার পথে বাসচাপায় বৃদ্ধের মৃত্যু

জামালপুর সদর উপজেলার বিনন্দের পাড়া এলাকায় বাসচাপায় এক বৃদ্ধের মৃত্যু হয়েছে।

বুধবার (২৭ মে) সকাল ১১টার দিকে উপজেলার বিনন্দের পাড়া মোড়ে রাস্তা পার হওয়ার সময় জামালপুর থেকে ঢাকামুখী একটি বাস সোহরাব হোসেন (৬৭) নামের এক বৃদ্ধকে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরে ঘাতক বাসটি পালিয়ে যায়। নিহত সোহরাব হোসেন বিনন্দের পাড়ার মৃত তৈয়জ উদ্দিনের ছেলে।


বিজ্ঞাপন


স্থানীয় বাসিন্দারা জানান, জানাজার নামাজে অংশ নেওয়ার জন্য বাড়ি থেকে বের হয়েছিলেন সোহরাব হোসেন। এরপর জামালপুর-ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক পার হওয়ার সময় তিনি এই দুর্ঘটনার শিকার হন।

জামালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান বলেন, ‘সড়ক দুর্ঘটনায় একজন নিহত হওয়ার খবর পেয়েছি। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।’

প্রতিনিধি/একেবি

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর