বুধবার, ২৭ মে, ২০২৬, ঢাকা

সৌদির সঙ্গে মিল রেখে দিনাজপুরে ঈদ উদযাপন

জেলা প্রতিনিধি, দিনাজপুর
প্রকাশিত: ২৭ মে ২০২৬, ১২:১০ পিএম

শেয়ার করুন:

সৌদির সঙ্গে মিল রেখে দিনাজপুরে ঈদ উদযাপন

সৌদি আরবের সঙ্গে মিল রেখে দিনাজপুরের বেশ কয়েকটি উপজেলায় ঈদুল আজহার নামাজ অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২৭ মে) সকাল ৮টায় দিনাজপুর শহরের চারুবাবুর মোড়ের পার্টি সেন্টারে ঈদের নামাজ অনুষ্ঠিত হয়।


বিজ্ঞাপন


নামাজে সদর উপজেলার বিভিন্ন স্থান থেকে আসা মুসল্লিরা অংশগ্রহণ করেন। এই জামাতে পুরুষের পাশাপাশি নারীরাও নামাজ আদায় করেছেন।

এই জামাতে ইমামতি করেন দিনাজপুর জেলার ফুলবাড়ী হলি কুরআন মাদরাসার পরিচালক ও নবাবগঞ্জ উপজেলার মোহাজেরপুর গ্রামের বাসিন্দা মাওলানা মো. আব্দুর রাজ্জাক।

এ ছাড়া দিনাজপুর শহর, চিরিরবন্দর, বিরল, কাহারোল, বিরামপুর উপজেলাসহ বেশ কিছু এলাকায় সৌদি আরবের সঙ্গে মিল রেখে পবিত্র ঈদুল আজহা উদযাপন করেছে কয়েক শ’ পরিবার।


বিজ্ঞাপন


উল্লেখ্য, দিনাজপুর জেলায় ২০০৭ সাল থেকে সৌদি আরবের সঙ্গে মিল রেখে ঈদের নামাজ পড়ার রীতি শুরু হয়। প্রথম দিকে মুসল্লির সংখ্যা কম থাকলেও প্রতি বছর তা বাড়ছে।

প্রতিনিধি/এফএ

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর