বুধবার, ২৭ মে, ২০২৬, ঢাকা

এক ঘণ্টা পর দুই নৌরুটে ফেরি চলাচল শুরু

জেলা প্রতিনিধি, মানিকগঞ্জ
প্রকাশিত: ২৭ মে ২০২৬, ০৯:১৪ এএম

শেয়ার করুন:

এক ঘণ্টা পর দুই নৌরুটে ফেরি চলাচল শুরু
ফাইল ছবি।

ঝড়ো হাওয়া ও ভারী বৃষ্টির কারণে বন্ধ থাকার এক ঘণ্টা পর পাটুরিয়া-দৌলতদিয়া এবং আরিচা-কাজিরহাট নৌরুটে ফেরি ও লঞ্চ চলাচল শুরু হয়েছে।

বুধবার (২৭ মে) সকাল ৭টা ১০ মিনিটে বৈরী আবহাওয়া শুরু হলে নিরাপত্তার স্বার্থে এই দুই নৌরুটে ফেরি ও লঞ্চ চলাচল সাময়িকভাবে বন্ধের সিদ্ধান্ত নেয় বিআইডব্লিউটিসি কর্তৃপক্ষ।


বিজ্ঞাপন


তখন বিআইডব্লিউটিসির জিএম সালাম মিয়া জানিয়েছিলেন, ঝড় ও বৃষ্টির কারণে নিরাপত্তার স্বার্থে নৌযান চলাচল বন্ধ রাখা হয়। আবহাওয়া স্বাভাবিক হলে ফেরি ও লঞ্চ চলাচল আবার চালু করা হবে।

পরে আবহাওয়ার পরিস্থিতি স্বাভাবিক হলে এক ঘণ্টা পর দুই নৌরুটে ফেরি চলাচল পুনরায় শুরু হয়।

ঘাট কর্তৃপক্ষ জানায়, বর্তমানে পাটুরিয়া-দৌলতদিয়া ও আরিচা-কাজিরহাট নৌরুটে ২৩টি ফেরি, ৩২টি লঞ্চ ও ৬৭টি স্পিডবোট চলাচল করে।

প্রতিনিধি/এমআর

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর