মঙ্গলবার, ২৬ মে, ২০২৬, ঢাকা

আ.লীগের পরিত্যক্ত কার্যালয়ে হেরোইনসহ তরুণী আটক

জেলা প্রতিনিধি, জামালপুর 
প্রকাশিত: ২৬ মে ২০২৬, ১০:০০ পিএম

শেয়ার করুন:

আ.লীগের পরিত্যক্ত কার্যালয়ে হেরোইনসহ তরুণী আটক

জামালপুরে জেলা আওয়ামী লীগের পরিত্যক্ত কার্যালয়ে অভিযান চালিয়ে অধরা (১৯) নামে এক মাদক কারবারিকে আটক করেছে পুলিশ। আটক তরুণী অধরা মেলান্দহ উপজেলার আদ্রা গুজামানিকা এলাকার শাহজাহানের মেয়ে।

অভিযানকালে পুলিশের উপস্থিতি টের পেয়ে তিন মাদক কারবারি পালিয়ে যান। তারা হলেন জামালপুর পৌর শহরের ইকবালপুর এলাকার মোহনের দুই ছেলে নাইম ও ফাহিম এবং একই এলাকার মোহাম্মদের ছেলে শিহাব।


বিজ্ঞাপন


মঙ্গলবার (২৬ মে) বিকেলে শহরের ১ নম্বর আমলাপাড়া পুলিশ ফাঁড়ির একটি দল মাদক কেনাবেচার সময় হাতেনাতে অধরাকে আটক করে। এ সময় তার কাছ থেকে প্রায় এক গ্রাম হেরোইন উদ্ধার করা হয়।

জামালপুর সদর থানার পরিদর্শক (তদন্ত) নূর মোহাম্মদ বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘এ ঘটনায় চারজনকে আসামি করে একটি মাদক মামলা দায়ের করা হয়েছে। গ্রেফতার অধরাকে আদালতে পাঠানো হয়েছে এবং পলাতক আসামিদের গ্রেফতারে অভিযান চলছে।’

প্রতিনিধি/একেবি

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর