মঙ্গলবার, ২৬ মে, ২০২৬, ঢাকা

কুমিল্লায় হত্যাসহ ১১ মামলার আসামি আনিস মেম্বার গ্রেফতার

জেলা প্রতিনিধি, কুমিল্লা
প্রকাশিত: ২৬ মে ২০২৬, ০৮:৪৪ পিএম

শেয়ার করুন:

কুমিল্লায় হত্যাসহ ১১ মামলার আসামি আনিস মেম্বার গ্রেফতার

কুমিল্লার দেবীদ্বারে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে রুবেল ও সাব্বির হত্যা, শিক্ষার্থী আবুবকরকে হত্যাচেষ্টা, সন্ত্রাসী হামলা এবং চাঁদাবাজিসহ ১১ মামলার আসামি স্বেচ্ছাসেবক লীগ নেতা মো. আনিসুর রহমান সরকার ওরফে আনিস মেম্বারকে (৪২) গ্রেফতার করেছে পুলিশ। 

মঙ্গলবার (২৬ মে) দুপুরে তাকে কুমিল্লা আদালত হাজতে পাঠানো হয়েছে।


বিজ্ঞাপন


গ্রেফতার আনিস মেম্বার উপজেলার রসুলপুর গ্রামের মৃত নজরুল ইসলাম সরকারের ছেলে। সে রসুলপুর ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য এবং ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সভাপতি।

পুলিশ জানায়, গত ২০২৪ সালের ২৪ ফেব্রুয়ারি রসুলপুর বাজারে এক অটো ভ্যানচালককে মারধর ও কুপিয়ে মারাত্মক জখম করার অভিযোগে দায়ের করা মামলায় সোমবার (২৫ মে) রাতে তাকে গ্রেফতার করা হয়। একই সঙ্গে বৈষম্যবিরোধী আন্দোলন চলাকালে ছাত্র-জনতার ওপর হামলার ঘটনায় দায়ের হওয়া আবুবকর হত্যাচেষ্টা মামলায় সন্দিগ্ধ আসামি দেখিয়ে মঙ্গলবার দুপুরে তাকে আদালতে সোপর্দ করা হয়। উল্লেখ্য, আনিস মেম্বার আন্দোলন চলাকালে নিহত রুবেল ও সাব্বির হত্যা মামলাসহ ৯টি মামলায় জামিনে রয়েছে।

মামলার তদন্তকারী কর্মকর্তা উপপরিদর্শক (এসআই) ভবতোষ কান্তি দে জানান, আনিস মেম্বার এলাকার চিহ্নিত অপরাধী ও চাঁদাবাজ। তার ভয়ে এলাকার মানুষ তটস্থ থাকত।

দেবীদ্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান বলেন, ‘আনিস মেম্বারের বিরুদ্ধে হত্যাসহ ১০টি নিয়মিত মামলা রয়েছে। নতুন হত্যাচেষ্টা মামলাসহ বর্তমানে তার বিরুদ্ধে মোট মামলার সংখ্যা ১১টি। আইনি প্রক্রিয়া শেষে তাকে আদালতে পাঠানো হয়েছে।’


বিজ্ঞাপন


প্রতিনিধি/একেবি

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর