মঙ্গলবার, ২৬ মে, ২০২৬, ঢাকা

সিরাজগঞ্জে বাসের ধাক্কায় সিএনজির তিন যাত্রী নিহত

জেলা প্রতিনিধি, সিরাজগঞ্জ 
প্রকাশিত: ২৬ মে ২০২৬, ০৮:৩৩ পিএম

শেয়ার করুন:

সিরাজগঞ্জে বাসের ধাক্কায় সিএনজির তিন যাত্রী নিহত

ঢাকা-রাজশাহী মহাসড়কে সিরাজগঞ্জের সলঙ্গায় বাসের ধাক্কায় এক সিএনজিচালিত অটোরিকশার তিন যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় আরও এক যাত্রী গুরুতর আহত হয়েছেন।

মঙ্গলবার (২৬ মে) সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে সলঙ্গার চড়িয়া এলাকায় র‌্যাব-১২ কার্যালয়ের সামনে এই দুর্ঘটনা ঘটে।


বিজ্ঞাপন


নিহতদের মধ্যে দুজনের পরিচয় পাওয়া গেছে। তারা হলেন সলঙ্গা থানার শরীফ সলঙ্গা গ্রামের সিএনজিচালক সোরমান হোসেন (৩৫) এবং একই থানার আঙ্গারু গ্রামের মৃত হরেন্দ্র নাথ সূত্রধরের ছেলে কাঠমিস্ত্রি গোবিন্দ সূত্রধর (৪০)। বাকি একজনের পরিচয় পাওয়া যায়নি।

হাটিকুমরুল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইসমাইল হোসেন জানান, সন্ধ্যার দিকে ঢাকা থেকে রাজশাহীগামী একটি যাত্রীবাহী বাস র‌্যাব-১২ কার্যালয়ের পাশে চড়িয়া কান্দিরপাড়া ব্রিজের ওপর পৌঁছালে বিপরীতমুখী একটি সিএনজিচালিত অটোরিকশাকে পেছন থেকে চাপা দিয়ে পালিয়ে যায়। 

এতে অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে গিয়ে ঘটনাস্থলেই চালকসহ তিন যাত্রী মারা যান। খবর পেয়ে ফায়ার সার্ভিসের সহায়তায় মরদেহগুলো উদ্ধার করা হয়েছে এবং দুর্ঘটনাকবলিত অটোরিকশাটি জব্দ করা হয়েছে।

 প্রতিনিধি/একেবি

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর