মঙ্গলবার, ২৬ মে, ২০২৬, ঢাকা

ফরিদপুর ঈদের নামাজ আদায় করলেন পীর, কোরবানি কাল

জেলা প্রতিনিধি, ফরিদপুর 
প্রকাশিত: ২৬ মে ২০২৬, ০৪:৩০ পিএম

শেয়ার করুন:

ফরিদপুর ঈদের নামাজ আদায় করলেন পীর, কোরবানি কাল

সৌদি আরবের সঙ্গে মিল রেখে ফরিদপুরে ঈদুল আজহার নামাজ আদায় করেছেন সদরপুর উপজেলার রামচন্দ্রপুর দরবার শরিফের পীর শাহ সুফি মো. রবিন হাসান মোস্তাক। 

মঙ্গলবার (২৬ মে) সকাল ১০টার দিকে উপজেলার কৃষ্ণপুর ইউনিয়নের রামচন্দ্রপুর গ্রামের দরবার শরিফ মসজিদে এই ঈদের জামাত অনুষ্ঠিত হয়। তবে আগামীকাল বুধবার সেখানে কোরবানির পশু জবাই করা হবে বলে জানা গেছে।


বিজ্ঞাপন


এই ঈদের জামাতে দরবার শরিফের ভক্ত ও আশপাশের ৩০টি পরিবারের মানুষ অংশ নেন। নামাজ শেষে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি এবং কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।

দরবার সূত্রে জানা যায়, প্রতি বছরের মতো এবারও সৌদি আরবের সঙ্গে মিল রেখে ঈদুল আজহা উদযাপন করা হচ্ছে। এ উপলক্ষে সকাল থেকেই দরবার এলাকায় ভক্তদের উপস্থিতি লক্ষ্য করা যায়।

স্থানীয়রা জানান, দীর্ঘদিন ধরে রামচন্দ্রপুর দরবার শরিফে সৌদি আরবের সঙ্গে মিল রেখে ধর্মীয় উৎসব পালন করা হয়ে থাকে। এবারও শান্তিপূর্ণ পরিবেশে ঈদের নামাজ ও অন্যান্য আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়েছে।

দরবারের পীর শাহ সুফি মো. রবিন হাসান মোস্তাক বলেন, ‘আমরা প্রতি বছর সৌদি আরবের সঙ্গে মিল রেখে ঈদের নামাজ আদায় করে থাকি। ইসলামি শরিয়তের বিধান অনুসরণ করেই আমাদের এই আয়োজন। শান্তিপূর্ণ পরিবেশে ভক্তদের অংশগ্রহণে এবারও ঈদের জামাত অনুষ্ঠিত হয়েছে। আগামীকাল সকালে আমাদের পশু কোরবানি করা হবে।’


বিজ্ঞাপন


সদরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শরীফ শাওন বলেন, ‘ঈদের জামাতকে কেন্দ্র করে যেন কোনো ধরনের বিশৃঙ্খলা না ঘটে, সে জন্য প্রশাসন সজাগ দৃষ্টি রাখছিল।’

প্রতিনিধি/একেবি

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর