মঙ্গলবার, ২৬ মে, ২০২৬, ঢাকা

নাটোরে কিশোরীকে ধর্ষণের অভিযোগে বাবা-ছেলে কারাগারে

জেলা প্রতিনিধি, নাটোর
প্রকাশিত: ২৬ মে ২০২৬, ০৯:০৮ এএম

শেয়ার করুন:

নাটোরে কিশোরীকে ধর্ষণের অভিযোগে বাবা-ছেলে কারাগারে
অভিযুক্ত বাবা শামসুল হক গাজী (৬০) ও ছেলে আরিফুল ইসলাম (৩০)।

নাটোরের বড়াইগ্রামে সপ্তম শ্রেণির এক কিশোরীকে বাবা ও ছেলের ধর্ষণের অভিযোগ উঠেছে। বর্তমানে ৬ মাসের অন্তঃসত্তা ওই কিশোরী। এ ঘটনায় ভুক্তভোগী কিশোরীর বড় ভাই বাদী হয়ে থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করেছেন। 

সোমবার(২৫ মে) দুপুরে আদালতের মাধ্যমে বাবা ও ছেলেকে কারাগারে পাঠানো হয়।


বিজ্ঞাপন


অভিযুক্তরা হলেন শামসুল হক গাজী (৬০) ও আরিফুল ইসলাম (৩০)। তাদের বাড়ি উপজেলার বনপাড়া পৌর শহরের মালিপাড়া পশ্চিমাংশ এলাকায়।

জানা যায়, অন্তঃসত্তা ওই কিশোরীর সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে তোলেন শামসুল হকের ছেলে আরিফুল ইসলাম। গত ৭ মাস ধরে তাদের শারীরিক সম্পর্ক হয়। এরই মধ্যে বাবা শামসুল হক বিষয়টি জানতে পেরে ছেলেকে কোনো শাসন না করে ওই কিশোরীকে শারীরিক সম্পর্কের প্রস্তাব দেয়। তার সঙ্গে শারীরিক সম্পর্ক না করলে বিষয়টি সবাইকে জানিয়ে দেওয়ার ভয় দেখান। পরে ওই কিশোরী ভয়ে শামসুল হকের সঙ্গেও শারীরিক সম্পর্কে জড়ায়। গত বুধবার (২০ মে) কিশোরীর শারীরিক অসুস্থতা দেখা দিলে পরিবারের লোকজন চিকিৎসকের কাছে নিয়ে যায়। সেখানে পরীক্ষায় জানা যায়, ওই কিশোরী ছয় মাসের অন্তঃসত্তা। বিষয়টি নিয়ে খুব গোপনে ওই দিন রাতেই সালিশ বৈঠকে ছেলে আরিফুলের সঙ্গে ১০ লাখ টাকা কাবিন এবং তিন শতক জমি লিখে দেওয়ার বিনিময় বিয়ে হয়। পরে ওই কিশোরীর পরিবার জানতে পারে, এই বিয়ে শরিয়ত ও আইন মতে বৈধ নয়। শনিবার রাতে ভুক্তভোগী কিশোরীর বড় ভাই বাদী হয়ে বড়াইগ্রাম থানায় বাবা-ছেলেকে বিরুদ্ধে একটি মামলা দায়ের করেন। পরে পুলিশ অভিযান চালিয়ে বাবা ও ছেলেকে গ্রেফতার করেন। সোমবার দুপুরে আদালতের মাধ্যমে দু'জনকে জেলহাজতে পাঠানো হয়।

বড়াইগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুস ছালাম সত্যতা নিশ্চিত করে জানান, ভুক্তভোগী ওই কিশোরী ধর্ষণের বিষয়টি নিজে জানিয়েছে। এই ঘটনায় কিশোরীর বড় ভাই বাদী হয়ে থানায় মামলা দায়ের করেন। পুলিশ অভিযান চালিয়ে বাবা ছেলেকে গ্রেফতার করেছে। কিশোরীর ডিএনএ সংগ্রহ করা হয়েছে। পরীক্ষার টেস্টের রিপোর্ট এলে সত্যতা জানা যাবে।

প্রতিনিধি/এসএস

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর