মঙ্গলবার, ২৬ মে, ২০২৬, ঢাকা

মাদারীপুরে অসহায় পরিবারের মাঝে ১০ লাখ টাকা মানবিক সহায়তা প্রদান

জেলা প্রতিনিধি, মাদারীপুর
প্রকাশিত: ২৬ মে ২০২৬, ০৮:২৭ এএম

শেয়ার করুন:

মাদারীপুরে অসহায় পরিবারের মাঝে ১০ লাখ টাকা মানবিক সহায়তা প্রদান

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে মাদারীপুর সদর ও রাজৈর উপজেলায় অসহায় পরিবারের মাঝে নগদ দশ লাখ টাকা মানবিক সহায়তা প্রদান করা হয়েছে।

সোমবার (২৫ মে) বিকেলে উপজেলা অডিটোরিয়ামে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিল থেকে এ সহায়তা বিতরণ করা হয়।


বিজ্ঞাপন


অনুষ্ঠানে প্রধান অতিথি থেকে সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য ও কেন্দ্রীয় বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক হেলেন জেরিন খান উপকারভোগীদের হাতে নগদ অর্থ তুলে দেন।

ঈদের আগে এই নগদ সহায়তা পেয়ে উপকারভোগীরা সন্তোষ প্রকাশ করেন এবং সংশ্লিষ্টদের প্রতি কৃতজ্ঞতা জানান। পাশাপাশি পরিবারে অনেকটা স্বস্তি ফিরে পাওয়ায় আনন্দে আত্মহারা তারা।

এ সময় প্রধান অতিথি হেলেন জেরিন খান বলেন, বর্তমান সরকার জনগণের মুখে হাসি ফোটানোর জন্য কাজ করে যাচ্ছে। প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনায় আমরা প্রত্যেকেই একযোগে কাজ করে যাচ্ছি। এরমধ্যে দিয়ে বাংলাদেশের দরিদ্রতা একেবারে দূর হবে ইনশাল্লাহ। দেশের মানুষের সুখে শান্তিতে বসবাসের জন্য প্রধানমন্ত্রী কৃষি কার্ড, ফ্যামিলি কার্ডের ব্যবস্থা করেছেন। কৃষি ঋণও মওকুফ করেছেন। এমন কী ইমাম মুয়াজ্জিন, হিন্দু, বৌদ্ধ, খ্রিষ্টান এবং পুরোহিতদের অনুদান দিয়েছেন।

এ সময় উপস্থিত ছিলেন মাদারীপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ওয়াদিয়া শাবাব, কেন্দ্রীয় বিএনপির সদস্য কাজী হুমায়ুন কবির, জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক সোহরাব হাওলাদার, যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট জামিনুর হোসেন মিঠু, নেতা ফিরোজ মাহমুদ, জেলা মহিলা দলের আহ্বায়ক তানিয়া সুলতানাসহ দলের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা।


বিজ্ঞাপন


প্রতিনিধি/এসএস

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর